ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগে নিয়মিত মাস্টার্সের সুযোগ

১৭ আগস্ট ২০২৬, ০১:৫৯ PM
 ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবী বিভাগে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে শূন্য আসনে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। এ জন্য যোগ্য শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে বিভাগটি।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের যেকোনো পাবলিক বা ইউজিসি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

আবেদনের ক্ষেত্রে স্নাতক (সম্মান) বা ফাজিল (অনার্স) পরীক্ষায় ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ অথবা দ্বিতীয় বিভাগে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি মাধ্যমিক বা সমমান এবং উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় মোট জিপিএ ৭.৫ থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষাতেই জিপিএ ৩.০০-এর কম থাকা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব শর্ত পূরণকারী স্নাতকোত্তর বা কামিল ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। বিদেশি ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ থাকলেও তাদের ডিগ্রির সমতা নিরূপণ করতে হবে।

ভর্তির ক্ষেত্রে প্রার্থীর বয়স ও শিক্ষাবর্ষ নিয়ে কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। ফলে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ করলে বয়স বা পাসের বছর নিয়ে কোনো সমস্যা হবে না।

আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি ফরমে আবেদন করতে হবে। ভর্তি-সংক্রান্ত তথ্য ও আবেদনপত্র আরবী বিভাগের অফিস থেকে সংগ্রহ করা যাবে। ভর্তি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০১৫৫৯১৪৪৮০৮ ও ০১৭৩১৫৫৪২৭৩ নম্বরে যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তির স্মারক নম্বর জি-১২৬৪/২৬ (৪১৩)।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬