চবি কর্মচারী সমিতির শপথ অনুষ্ঠিত

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
চবি কর্মচারী সমিতির শপথ গ্রহণ

চবি কর্মচারী সমিতির শপথ গ্রহণ © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কর্মচারী সমিতির অফিসের সামনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মনোয়ার আলী।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, পবিত্র শপথের প্রতিটি শব্দ নব নির্বাচিত নেতৃবৃন্দ মেনে চলবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভাবমূর্তি অক্ষুণ্ন চেষ্টা করবে।

শপথ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমেদ, অফিসার সমিতির সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার, কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নতুন কার্যকরী পরিষদ কাজ করে যাবে। বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।

এর আগে, গত ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির ঊনবিংশ কার্যকরী সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মো. সুমন মামুন, সাধারণ সম্পাদক মো. মনসুর আলী, সহ সভাপতি আমির হোসেন, সহ সাধারণ সম্পাদক নঈম উদ্দিন ফারুক,কোষাধ্যক্ষ মো. হোসেন, সমাজ কল্যাণ ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. এমরান, প্রচার সম্পাদক ওসমান গনি এবং সদস্য পদে জাকির হোসেন, নুরুল আবছার, মো. রাশেদ, মো. শরীফুল ইসলাম, মোহাম্মদ ইউনুছ, নাছির উদ্দিন, মোহাম্মদ আলমগীর, দোলা শাহপার, বিবি ফাতেমা নির্বাচিত হয়েছেন।

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9