একজন বাঁ‌শি বা‌জিয়েও জ্ঞানী হতে পারেন: ঢাবি উপ-উপাচার্য

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১২ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
ঢাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং লোক প্রশাসন বিভাগের আয়োজিত অনুষ্ঠানের ছবি

ঢাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং লোক প্রশাসন বিভাগের আয়োজিত অনুষ্ঠানের ছবি © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেছেন, আমরা যেই জ্ঞান চর্চা করি তার কোন জাত নেই। শুধু পড়াশোনাতেই জ্ঞান নয়, একজন বাঁ‌শি বা‌জিয়েও জ্ঞানী হতে পারেন। তার প্রমাণ সানাই বাদক ওস্তাদ বিস‌মিল্লাহ খাঁ।

রোববার (৪ ফেব্রুয়ারি) ‘লোক প্রশাসন দিবস-২০২৩’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে লোক প্রশাসন বিভাগের ৫৩তম ব্যাচের নবীনবরণ এবং ৪৭ তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আজকে একটি ব্যাচকে নবীন হিসেবে বিভাগে বরণ করে নেওয়া হচ্ছে এবং অন্য একটি ব্যাচকে বিদায় জানানো হচ্ছে। যাদের বরণ করা হচ্ছে তারা নবীন অন্যদিকে যারা বেরিয়ে যাচ্ছে তারাও নবীন। কারণ তারা নতুন কর্মক্ষেত্রে নবীন হিসেবেই প্রবেশ করতে যাচ্ছে। এসময় তিনি নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনা এবং ইতিহাস নির্ভর বাস্তব অভিজ্ঞতা বর্ণনা করেন।

বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দুটি জিনিস মাথায় রাখা জরুরি বলে জানান ঢাবি উপ-উপাচার্য। তিনি বলেন, প্রথমটি হলো তাদেরকে বই পড়তে হবে। বই না পড়লে পৃথিবী সম্পর্কে জানা যাবে না। দ্বিতীয়টি হলো যেই দেশটি রক্ত দিয়ে স্বাধীন হয়েছে সেই দেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এই দায়িত্বটি হলো দেশের বড় পদে থেকে দুর্নীতি, অনিয়ম, বৈষম্য রোধ করতে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। দেশের জন্য নিজেকে ত্যাগ করতে হবে। দেশের মুখ যেন পৃথিবীর সম্মুখে মলিন না হয় সেদিকে নজর রাখতে হবে। 

এদিকে লোক প্রশাসন দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগটির উদ্যোগে আনন্দ র‍্যালি, নবীনবরণ ও বিদায় সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় সভাপতির বক্তব্যে বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান বলেন, আমাদের শিক্ষার্থীদের শুধু লোক প্রশাসন বিভাগ থেকে ডিগ্রি নিয়ে বড় পদে আসীন হবে এটাই আসল উদ্দেশ্য হওয়া উচিত না। দেশের দুর্নীতি রোধে নিজের নৈতিকতা ঠিক রেখে শিক্ষার্থীদের কাজ করতে হবে। আমাদের চিন্তার পরিসর বৃদ্ধি করতে হবে। আমাদের সুখ-শান্তির পেছনে দৌড়াতে হবে, টাকার পেছনে না। 

তিনি বলেন, আজকের দিনটির জন্য আমাদের শিক্ষার্থীরা যেমন অপেক্ষা করে তেমনই আমরা শিক্ষক ও অ্যালামনাইরাও অপেক্ষা করে থাকি। লোক প্রশাসন বিভাগ একটি পরিবার, তাই সবাইকে এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। 

বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমানের সভাপতিত্বে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, হামিম গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং লোক প্রশাসন বিভাগের খণ্ডকালীন শিক্ষক জালাল আহমেদ। এছাড়া অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

লক্ষ্মীপুরে কমছে না জ্বালানির সংকট, ভোগান্তিতে গ্রাহক
  • ২৯ মার্চ ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ২৯ মার্চ ২০২৬
বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে প্রাথমিকের নতুন বই রিভি…
  • ২৯ মার্চ ২০২৬
ফোন ছাড়তে পারছেন না? চোখ বাঁচাতে অন্তত ২০-২০-২০ নিয়ম মেনে চ…
  • ২৯ মার্চ ২০২৬
১১ জেলায় নতুন ডিসি, দেখুন তালিকা
  • ২৯ মার্চ ২০২৬
বিএনপি সরকারের যাত্রা ও মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক সংকট: শুধুই …
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence