বাংলাদেশে আসছেন ভারত ও পাকিস্তানের জননন্দিত দুই তরুণ স্পিকার

০৬ আগস্ট ২০২৬, ১০:২৩ PM
মুফতি শামায়েল নাদভী ও তোয়াহা বিন জলিল

মুফতি শামায়েল নাদভী ও তোয়াহা বিন জলিল © সংগৃহীত

বাংলাদেশ সফরে আসছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে সমকালীন ইসলামী চিন্তা, তরুণদের বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ এবং শরিয়াহভিত্তিক আলোচনা নিয়ে পরিচিত ভারতের বিশিষ্ট আলেম ও ওয়াহইয়াইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুফতি শামায়েল নাদভী এবং পাকিস্তান ইউথ ক্লাবের পরিচালক ও জনপ্রিয় ইসলামিক বক্তা তোয়াহা বিন জলিল।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টায় ঢাকা প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে আয়োজনের সার্বিক বিষয় উপস্থাপন করেন সিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাসমিয়া আহমদ রফিক।

জানা গেছে, তাদের অংশগ্রহণে সিয়ান পাবলিকেশন লিমিটেড দুটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছে। এর মধ্যে প্রথম সেমিনার অনুষ্ঠিত হবে আগামী ২১ আগস্ট ২০২৬ চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (আইসিসি)-এ এবং দ্বিতীয়টি ২২ আগস্ট ২০২৬ ঢাকার পিএসসি কনভেনশন হলে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সেমিনার দুটিতে ইসলাম সম্পর্কে প্রচলিত বিভিন্ন ভুল ধারণার জবাব, আধুনিক সমাজে ইসলামের প্রাসঙ্গিকতা, তরুণ প্রজন্মের বিশ্বাস, মূল্যবোধ ও জীবনদর্শনসহ সমসাময়িক নানা বিষয়ে আলোচনা করবেন দেশি-বিদেশি খ্যাতিমান বক্তারা। দুই আন্তর্জাতিক বক্তার পাশাপাশি বাংলাদেশের বিশিষ্ট আলেম ও গবেষকরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখবেন।

সেমিনারে অংশগ্রহণে আগ্রহীরা event.seanpublication.com ওয়েবসাইটের মাধ্যমে আসন সংরক্ষণ (সিট বুকিং) করতে পারবেন।

আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬
সুফল পাবেন ৩৩ লাখ, সরকারের যাবে ১ লাখ ৫ হাজার কোটি
  • ৩১ আগস্ট ২০২৬