চবিতে ভর্তি: কারিগরি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন একদিন পর

০৫ জানুয়ারি ২০২৪, ০৮:৪৬ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির পরীক্ষার জন্য আজ শুক্রবার থেকে আবেদন করতে পারবেন কারিগরি শিক্ষার্থীরা। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যদিও এ প্রক্রিয়া বৃহস্পতিবার (৪ জানুয়ারি) শুরু হয়েছে। শুরু থেকেই সাধারণ শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুক্রবার (৫ জানুয়ারি) বেলা ১টা থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে আবেদন শুরুর কথা থাকলেও তিন ঘণ্টা পর সাড়ে ৩টা থেকে শুরু হয়। আবেদনের সময় অনেকের পেমেন্ট স্ট্যাটাস নিয়ে জটিলতা তৈরি হলেও উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল ব্যাংকিং (বিকাশ/রকেট) এর মাধ্যমে ফি প্রদান করার পরেও যাদের Payment Status আপডেট হয়নি, বিকাশ/রকেট থেকে তথ্য নিয়ে তাদের Payment Status পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে আপডেট করা হবে। আবেদনকারীদের উদ্বিগ্ন না হবার অনুরোধ করা হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, চট্টগ্রাম বিশ্বদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন চলবে আগামী ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।  আগামী ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত ভর্তি আবেদন ফি দেওয়া যাবে। এবার দ্বিতীয়বার আবেদনের সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা। তবে তাদের পরীক্ষার প্রাপ্ত নম্বর থেকে ৫ কেটে মেধাতালিকা প্রস্তুত করা হবে।

আরো পড়ুন: বুয়েট ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্তকরণের সভা পেছাল

২০২০ বা ২০২১ সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২২ বা ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে ভর্তি নির্দেশিকায় উল্লিখিত সংশ্লিষ্ট ইউনিট বা উপ-ইউনিট/অনুষদ/বিভাগ/ ইনস্টিটিউট এ ভর্তির যোগ্যতা আছে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট (https://admission.cu.ac.bd)-এ অনলাইনে আবেদন প্রক্রিয়া অনুসরণ করে ভর্তিচ্ছুদের  আবেদন সম্পন্ন করতে হবে। এবার প্রতি ইউনিট/উপ-ইউনিটের আবেদন ফি ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রসেসিং ফি বাবদ ১০০ টাকা কাটা হবে। সবমিলিয়ে প্রতি ইউনিটে আবেদন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফি মোবাইল ব্যাংকিং 'রকেট' বা 'বিকাশ'র মাধ্যমে জমা দেয়া যাবে।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬