বুয়েট ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্তকরণের সভা পেছাল

০৪ জানুয়ারি ২০২৪, ১১:২২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM
ভর্তি পরীক্ষার্থী ও বুয়েট লোগো

ভর্তি পরীক্ষার্থী ও বুয়েট লোগো © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ আগামী ১০ জানুয়ারি চূড়ান্ত করা হবে। এদিন ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে একাডেমিক কাউন্সিলের সভা ডাকা হয়েছে। যদিও এ সভা আগামী ৯ জানুয়ারি হওয়ার কথা ছিল। তবে তা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বুয়েট রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন।

তিনি বলেন, ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে ৯ জানুয়ারি যে সভা হওয়ার কথা ছিল তা একদিন পেছানো হয়েছে। আগামী ১০ জানুয়ারি একাডেমিক কাউন্সিলের সভা হবে। এদিন পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে। 

এর আগে ভর্তি কমিটি আগামী ২৪ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা শুরুর সুপারিশ করে। এরপর ১৬ মার্চ লিখিত পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে এ বিষয়ে একাডেমিক কাউন্সিলে আলোচনা হবে। সেখানে পরীক্ষার তারিখ চূড়ান্ত হবে। 

জানা গেছে, দুই ধাপে বুয়েটের ভর্তি পরীক্ষা হবে। প্রথম ধাপে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে উত্তীর্ণদের নিয়ে লিখিত পরীক্ষা হবে ক্যাম্পাসে। প্রাক-নির্বাচনী পরীক্ষায় থাকবে নেগেটিভ মার্কিং। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে দশমিক ২৫ শতাংশ নম্বর।

শাপলা চত্বরে হত্যাকাণ্ড মামলার আসামি হাসিনাসহ ৪১ ‘হেভিওয়েট’
  • ২৭ জুলাই ২০২৬
এইচএসসির জীববিজ্ঞান প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ২৭ জুলাই ২০২৬
ইবির ৯ বিভাগে আসন ফাঁকা, ভর্তিযোগ্য শিক্ষার্থীদের তালিকা প…
  • ২৭ জুলাই ২০২৬
ববির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির
  • ২৭ জুলাই ২০২৬
জুলাই শহীদ চানকে হারিয়ে আর্থিক অনটনে পরিবার
  • ২৭ জুলাই ২০২৬
চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা, ব্যারিকেড দিয়ে বাস থা…
  • ২৭ জুলাই ২০২৬