চবির হলে নিষিদ্ধ করা হলো ধূমপান, বিধি লঙ্ঘনে পেতে হবে শাস্তি

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ PM
ধূমপানের প্রতীকী ছবি

ধূমপানের প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্যার এএফ রহমান হল ও এর আশপাশের এরিয়াকে সম্পূর্ণ ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করেছে হল প্রশাসন ও হল সংসদ।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে স্যার এএফ রহমান হলের প্রভোস্ট মোহাম্মদ আলম চৌধুরীর সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হল প্রশাসন ও হল সংসদের যৌথ সিদ্ধান্তক্রমে এএফ রহমান হল ও এর আশপাশকে সম্পূর্ণ ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। এ নির্দেশনার বিষয়ে হলের কর্মকর্তা-কর্মচারী ও আবাসিক শিক্ষার্থীদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

এতে আরও বলা হয়, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তির শেষাংশে এ সিদ্ধান্ত বাস্তবায়নে হলের কর্মকর্তা-কর্মচারী ও আবাসিক শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬