দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বিচ্ছিন্ন বৃষ্টিপাতের পর এবার ১১টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। ঝোড়ো হাওয়ার পাশাপাশি এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা থেকে পরদিন বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া জানান, বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে এ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাঙামাটিতে দেশের সর্বোচ্চ ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সীতাকুণ্ডে ৫৪ মিলিমিটার, সন্দ্বীপে ৪০ মিলিমিটার, কুতুবদিয়া ও চাঁদপুরে ২৯ মিলিমিটার, ফেনীতে ২৮ মিলিমিটার, টাঙ্গাইল, নরসিংদী ও বদলগাছীতে ১০ মিলিমিটার এবং ময়মনসিংহে ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 

আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, আগামী অন্তত ৫ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ ভারী বর্ষণের এই ধারা অব্যাহত থাকতে পারে।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬