‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ AM
নবীনবরণ উপলক্ষ্যে আয়োজিত কনসার্টে হাতাহাতি

নবীনবরণ উপলক্ষ্যে আয়োজিত কনসার্টে হাতাহাতি © সংগৃহীত

,‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবীনবরণ উপলক্ষ্যে আয়োজিত কনসার্ট শেষে সংগঠনটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে দুজনের মাথায় আঘাত লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
‎
‎বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
‎
‎প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কনসার্ট চলাকালে ছাত্রদলের এক গ্রুপের কর্মীর সঙ্গে অন্য গ্রুপের এক কর্মীর কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। পরে সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় বলে জানা গেছে।
‎ 
‎এ ঘটনায় অন্তত তিনজন আহত হন। তাঁদের মধ্যে দুজনের মাথায় আঘাত লাগে এবং মাথা ফেটে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে আহতদের পরিচয় ও চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
‎
‎এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন,এ বিষয়ে আমি কিছুই জানি না। তোমার মুখ থেকেই প্রথম শুনলাম। আমি বিষয়টি জেনে ব্যবস্থা নেব।’
‎
‎তবে সংঘর্ষে জড়িতদের পরিচয় এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, যুগ্মআহবায়ক সুমন সরদার , যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬