জবির অফিসিয়াল ফেসবুক পেজে ছাত্রদলের অনুষ্ঠানের প্রচার, সমালোচনার মুখে ডিলিট

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ PM
জবির অফিসিয়াল ফেসবুক পেজে ছাত্রদলের অনুষ্ঠানের প্রচারিত পোস্ট

জবির অফিসিয়াল ফেসবুক পেজে ছাত্রদলের অনুষ্ঠানের প্রচারিত পোস্ট © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানের প্রচার করা হয়েছে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তৈরি হয়েছে। পরে সমালোচনার মুখে পোস্টটি সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ২১তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বিজ্ঞান ভবনসংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। অনুষ্ঠানটির বিস্তারিত তথ্য, অতিথিদের বক্তব্য ও আয়োজনের বিভিন্ন বিষয় প্রকাশ করা হয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে।

বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজ ব্যবহার করে একটি রাজনৈতিক ছাত্রসংগঠনের কর্মসূচির প্রচার করা নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন শিক্ষার্থী ও ছাত্রসংসদের নেতারা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ সমালোচনা করে ফেসবুক পোস্টে লিখেছেন, জবি ছাত্রদলের পেইজ মনে করেছিলাম। পরে দেখি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেইজ। তারেক রহমান নিজেই কনফিউজড হবেন কাকে তিনি তেলবাজিতে এগিয়ে রাখবেন? ঢাবিকে নাকি জবিকে।

এবিষয়ে জবির জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ আনওয়ারুস সালাম বলেন, আমি আসলে এখনো বিষয়টি দেখিনি। ব্যক্তিগত ও পারিবারিক কারণে হাসপাতালে আছি। তবে সাধারণ নিয়ম হলো, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো দলীয় সংগঠনের কর্মসূচি এভাবে প্রচার করা হয় না।

তিনি আরও বলেন, ছাত্রদলের যে অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের পেজে এসেছে, সেটি দলীয় কর্মসূচি হিসেবে না এসে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে নিউজ ভ্যালু অনুযায়ী প্রকাশ করা যেত। বিষয়টি কীভাবে এসেছে, তা আমরা খোঁজ নিয়ে দেখছি।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, আমি অফিসারকে বলছি শিক্ষামন্ত্রীর বক্তব্য যেন কোট করে পোস্ট দেয় কিন্তু তারা ভুল করে ছাত্রদলের বিষয়টা হেডলাউনে এনেছে। অফিসার স্বীকার করেছে এটি একটি ভুল ছিলো। এ কাজে জড়িত অফিসারকে জবাবদিহিতার আওতায় আনার কথাও জানিয়েছেন উপাচার্য।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় অন্যান্য অতিথি হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারাও উপস্থিত ছিলেন এবং তাদের কার্যক্রমগুলোও বিশ্ববিদ্যালয়ের পেজে দেখানো হয়।

বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নর্ডিক স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ সম্পূর্ণ অর্থা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চবির হলে নিষিদ্ধ করা হলো ধূমপান, বিধি লঙ্ঘনে পেতে হবে শাস্তি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে চলে গেলেন ভিক্টোরিয়া…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ শিক্ষক-কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬