যুক্তরাষ্ট্রে নিহত ঢাবির সাবেক শিক্ষার্থীর মায়ের কান্না থামছে না

৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:০৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
ঢাবির সাবেক শিক্ষার্থী আবির ও তার মা

ঢাবির সাবেক শিক্ষার্থী আবির ও তার মা © সংগৃহীত

বাড়িতে শোকাবহ পরিবেশ। মা কাঁদছেন আর প্রলাপ করছেন ছেলের জন্য। বারবার বলছিলেন, আমার ছেলেকে এনে দাও। আমি তার মুখখানা দেখে মরতে চাই। বলেছিলাম যুক্তরাষ্ট্রে আততায়ীর গুলিতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী শেখ আবির হোসেনের (৩৮) মা আনজুয়ারা বেগমের কথা।

গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) দেশটির টেক্সাসে আততায়ীর গুলিতে নিহত হন আবির। নিহত আবির সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝাপাঘাট গ্রামের মৃত শেখ আজিজুল হাকিমের ছেলে। তার মৃত্যুর ঘটনাটি পরিবারের সদস্যরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আর ছেলের মৃত্যুর খবরে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছেন মা আনজুয়ারা বেগম। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের কফিশপে আততায়ীর গুলিতে ঢাবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু

শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি কফিশপে এ ঘটনা ঘটেছে। আবির লামার ইউনিভার্সিটিতে স্নাতকোত্তরে পড়াশোনার পাশাপাশি গ্র্যাজুয়েট গবেষণা সহকারী হিসেবে অধ্যয়নরত রয়েছেন। পাশাপাশি একটি খাবারের দোকানে খণ্ডকালীন কাজ করতেন। তার স্ত্রী ও এক কন্যাসন্তান আছেন। তারা নিউইয়র্কে থাকেন।

আবিরের মেজ ভাই শেখ জাকির হোসেন বলেন, যুক্তরাষ্ট্রে লামার বিশ্ববিদ্যালয়ের পড়তেন। পাশাপাশি রাতে তিনি টেক্সাসের ক্রিস ফুড মার্ট নামের একটি দোকানে কাজ করতেন। শুক্রবার দোকান থেকে সিগারেট নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় দুই দুর্বৃত্ত আবিরকে গুলি করে। তার মাথায় ও বুকে গুলি লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

আবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে ২০১৪ সালে প্রথম শ্রেণিতে দ্বিতীয় হয়ে স্নাতকোত্তর পাস করেন। পড়ালেখা শেষ করে আবির ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষক হিসেবে কাজ শুরু করেন। সেখান থেকে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক ছিলেন। ২০২২ সালের ৩০ ডিসেম্বর বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি।

ডায়াবেটিস চিকিৎসায় নতুন সম্ভাবনা, ওজন কমাতে আসছে ‘জিএলপি-৩’
  • ০৭ আগস্ট ২০২৬
ব্যবহারের যেসব ভুলে প্রেসার কুকারে বিস্ফোরণ হয়
  • ০৭ আগস্ট ২০২৬
প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে সংসদ সদস্যকে আসিফ মাহমুদ…
  • ০৭ আগস্ট ২০২৬
তারকা ফুটবলার ডেভিডকে পিটিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ‘মেসেজ’ পাঠানো নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
  • ০৭ আগস্ট ২০২৬
বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ০৭ আগস্ট ২০২৬