একাদশে ভর্তিতে আবেদনের শীর্ষে যে ১০ কলেজ

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ AM
শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকা ১০ কলেজ

শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকা ১০ কলেজ © টিডিসি সম্পাদিত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনে সবচেয়ে বেশি পছন্দের তালিকায় রয়েছে সরকারি আনন্দমোহন কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ও ঢাকা সিটি কলেজ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে প্রথম পর্যায়ের ভর্তি ফল প্রকাশ করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে আবেদনসংখ্যার ভিত্তিতে শিক্ষার্থীদের পছন্দের শীর্ষ ১০ কলেজের তথ্য পাওয়া গেছে।

প্রকাশিত ফলে দেখা গেছে, প্রথম ধাপে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন। তবে জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২০৫ শিক্ষার্থী এবার কোনো কলেজে ভর্তির জন্য মনোনয়ন পাননি।

বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ শেষ হয় ১৩ সেপ্টেম্বর (রবিবার) রাত ৮টায়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পেরেছেন। এবার মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছেন।

আরও পড়ুন: একাদশে ভর্তি হতে কেউ আবেদন করেনি যে ১১ কলেজে

আবেদনের সংখ্যার হিসাবে এবার শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকা ১০টি কলেজ হলো—

১. সরকারি আনন্দমোহন কলেজ
কলেজটিতে আসন রয়েছে ৯৮১টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৩২ হাজার ৬৭৮টি।

Department of Social Work , Ananda Mohan College | Facebook

২. আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
কলেজটিতে আসন রয়েছে ২ হাজার ৩৭৯টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৩২ হাজার ৬৪০টি।

Adamjee Cantonment College

৩. ঢাকা সিটি কলেজ
কলেজটিতে আসন রয়েছে ৪ হাজার ২৮০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৩১ হাজার ৯৫১টি।

Dhaka City College to remain closed for two days

৪. সরকারি বাংলা কলেজ
কলেজটিতে আসন রয়েছে ১ হাজার ৪৫০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৩০ হাজার ৭১৮টি।

সরকারি বাঙলা কলেজ মাঠে খেলাধুলায় নিষেধাজ্ঞা, শিক্ষার্থীদের মিশ্র  প্রতিক্রিয়া | The Daily Campus

৫. বিএএফ শাহীন কলেজ ঢাকা
কলেজটিতে আসন রয়েছে ১ হাজার ৮২০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ২৭ হাজার ৪৬৬টি।

চিত্র:BAF Shaheen College Dhaka.jpg - উইকিপিডিয়া

৬. রাজশাহী সরকারি সিটি কলেজ
কলেজটিতে আসন রয়েছে ১ হাজার ২০০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ২২ হাজার ২৭১টি।

রাজশাহী সরকারি সিটি কলেজ পরিবার | Facebook

৭. রাজউক উত্তরা মডেল কলেজ
কলেজটিতে আসন রয়েছে ১ হাজার ৮২০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ২১ হাজার ১২৬টি।

চিত্র:RAJUK Uttara Model College main academic building.jpg - উইকিপিডিয়া

৮. চট্টগ্রাম সরকারি সিটি কলেজ
কলেজটিতে আসন রয়েছে ২ হাজার ৩০০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ২০ হাজার ৮৫৫টি।

Home - Government City College

৯. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
কলেজটিতে আসন রয়েছে ১ হাজার ৮৮০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ২০ হাজার ৬৫৬টি।

BIRSHRESHTHA NOOR MOHAMMAD PUBLIC COLLEGE (BNMPC)

১০. সরকারি তোলারাম কলেজ
কলেজটিতে আসন রয়েছে ১ হাজার ৯৫০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ২০ হাজার ১৮১টি।

চিত্র:Govt. Tolaram College.jpg - উইকিপিডিয়া

পুকুরে গোসল করতে গিয়ে বিজিএমইএ ইউনিভার্সিটি শিক্ষার্থীর মৃত…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বজনীন পেনশনে যুক্ত হচ্ছে ৬ নতুন সুবিধা, টাকা তোলা যাবে ৫…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে আবেদনের শীর্ষে যে ১০ কলেজ
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তির সুযোগ পেয়েও যে ভুলে বাতিল হতে পারে আবেদন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
এক বাসের ধাক্কার পর আরেক বাসের চাপা, চাকায় হাতের ছাপ—রাজধান…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬