একাদশে ভর্তি হতে কেউ আবেদন করেনি যে ১১ কলেজে

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ PM
একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি © সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফল প্রকাশিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে একযোগে ফল প্রকাশ করা হয়। ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারছেন শিক্ষার্থীরা।

প্রকাশিত ফলে দেখা গেছে, প্রথম ধাপে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এসব শিক্ষার্থীর করা মোট আবেদনের সংখ্যা ৫৬ লাখ ১৫ হাজার ৫২৫টি। এর মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন। তবে ১৪ হাজার ৪১৫ জন কোনো কলেজে মনোনয়ন পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২০৫ জন শিক্ষার্থীও রয়েছেন।

তবে ফলাফলে দেখা গেছে, সারাদেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের ১১টি কলেজে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী আগ্রহ দেখাননি। এসব কলেজে কোনো শিক্ষার্থী আবেদন করেননি।

এর মধ্যে বরিশাল শিক্ষা বোর্ডের নয়টি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দুটি কলেজ রয়েছে। শিক্ষার মান, পাঠদানের পরিবেশ, পরিচালনাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন থাকায় প্রতিবছরই বেশ কিছু কলেজ ভর্তির জন্য কোনো শিক্ষার্থী পায় না।

কলেজগুলোর তালিকা দেখুন-

No photo description available.

শিক্ষকদের বদলি সফটওয়্যারে নেই সমস্যা, ফল প্রকাশে বাধা যেখানে
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন নতুন ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ে ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত স্কালোনির
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী, ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের সুপারিশ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিএনপি নেতাদের মবের মুখে ভিসির পদত্যাগ, আইনি ব্যবস্থার দাবি…
  • ০৭ অক্টোবর ২০২৬