পুকুরে গোসল করতে গিয়ে বিজিএমইএ ইউনিভার্সিটি শিক্ষার্থীর মৃত্যু

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ AM
নিহত আশিকুর রহমান

নিহত আশিকুর রহমান © টিডিসি সম্পাদিত

গাজীপুরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আশিকুর রহমান (২১) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মহানগরের যুগীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশিকুর রহমান গাজীপুর মহানগরের বাসন থানাধীন ১৭ নম্বর ওয়ার্ডের চান্দনা এলাকার শাহ আলমের ছেলে। তিনি উত্তরার বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এলাকাবাসী জানান, বুধবার বেলা ৩টার দিকে আশিকুর চার বন্ধুকে সঙ্গে নিয়ে যুগীতলা এলাকার একটি পুকুরে গোসল করতে যান। গোসলের এক পর্যায়ে তিনি পুকুরের গভীর পানিতে চলে গেলে তলিয়ে যান।

বিষয়টি বুঝতে পেরে সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনও এগিয়ে এসে উদ্ধার তৎপরতায় অংশ নেন। একপর্যায়ে আশিকুরকে পুকুরের পানি থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আশিকুরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬