ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে © ফাইল ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশনের আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে।
বর্ধিত সময়সীমা অনুযায়ি আগামীকাল (৪ সেপ্টেম্বর ২০১৮) ব্যাংকিং সময় অর্থাৎ বিকাল ৪:০০টা পর্যন্ত আবেদন করা যাবে। সোমবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে সমাবর্তন বিষয়ে ইতোপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে http://convocation.du.ac.bd পাওয়া যাবে।