‎জাবি অধ্যাপকের কক্ষে সাড়ে ৫ ফুটের সাপ, পরে যা হলো

২৭ আগস্ট ২০২৬, ০৬:৩৩ PM
‎জাবি অধ্যাপকের কক্ষে সাড়ে ৫ ফুটের সাপ, পরে যা হলো

‎জাবি অধ্যাপকের কক্ষে সাড়ে ৫ ফুটের সাপ, পরে যা হলো © সংগৃহীত

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের এক অধ্যাপকের কক্ষ থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা একটি দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে।
‎
‎আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে বিভাগের অধ্যাপক ড. সাজেদুর রহমানের কক্ষের লকার থেকে সাপটি উদ্ধার করা হয়।
‎
‎সাপটি উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী এবং ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের জাবি শাখার সাধারণ সম্পাদক অনন্যা ফারিয়া।
‎
‎অনন্যা ফারিয়া জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামসুল আলম ফোন করে বিষয়টি জানান। পরে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি নিরাপদে উদ্ধার করেন।
‎
‎তিনি বলেন, এটি একটি নির্বিষ দাঁড়াশ সাপ, যার দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ ফুট। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। খুব শিগগিরই সাপটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
‎
‎বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী, বিশেষ করে সাপের উপস্থিতি স্বাভাবিক। তাই এমন পরিস্থিতিতে সাপ না মেরে বিশেষজ্ঞদের মাধ্যমে নিরাপদে উদ্ধার করার আহ্বান জানান তিনি।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬