ঢাবিতে প্রফেশনাল মাস্টার্স করার সুযোগ

২২ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৪ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ। তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে স্ব-খরচে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট প্রোগ্রামের (জানুয়ারি-জুন ২০২৩) আবেদন পত্রের জন্য আহ্বান করা হয়েছে।

ভর্তি সম্পর্কিত নির্দেশিকা নিম্নে দেয়া হল:

০১। প্রোগ্রামটি ০৬ মাস করে ৪টি সেমিস্টারে মোট ২৪ মাস মেয়াদি। প্রতি সেমিস্টার শেষে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

০২। ভর্তির যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। সনাতন পদ্ধতির ক্ষেত্রে কোন পরীক্ষায় ৩য় শ্রেণি এবং গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে সিজিপিএ ২.৫-এর নিচে আবেদন গ্রহণযোগ্য হবে না।  গ্রন্থাগার ও তথ্য প্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবীদের অগ্রাধিকার দেয়া হবে ।

০৩। ভর্তি ফরম ১১ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার পর্যন্ত প্রোগ্রাম অফিস (কক্ষ নং-১০২০) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বিভাগের ওয়েবসাইট (https://rb.gy/hgayuo অথবা https://rb.gy/fwqe5y)  থেকে পাওয়া যাবে।

প্রিন্টকৃত ফরম যথাযথভাবে পূরণ করে সকল পরীক্ষা পাশের মার্কশীটের সত্যায়িত ফটোকপি এবং ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি আবেদন পত্রের সাথে জমা দিতে হবে। সঠিকভাবে পূরণকৃত ভর্তি ফরম ও নগদ ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা ফি বর্ণিত সময়ের মধ্যে জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

১২ জানুয়ারি ২০২৪ শুক্রবার সকাল ১০ টায় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

May be an image of text

ইরানের সানন্দাজে একাধিক বিস্ফোরণ
  • ০৫ মার্চ ২০২৬
ভালোবাসার টানে ফেনীতে এসে সাত পাকে বাঁধা পড়লেন ফিলিপাইনি ত…
  • ০৫ মার্চ ২০২৬
প্রবাসীর বাড়িতে ডাকাতি করায় কৃষকদল নেতাকে বহিষ্কার
  • ০৫ মার্চ ২০২৬
সীমান্তে কালো পতাকা উড়াল ইরান
  • ০৫ মার্চ ২০২৬
ঈদের কেনাকাটা করতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন শ্রমিক দল নেতা
  • ০৫ মার্চ ২০২৬
প্রখ্যাত ফুটবলার শামসুজ্জোহা মারা গেছেন
  • ০৫ মার্চ ২০২৬