২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী ‘আটক’, পুলিশের কাছে গেলে হত্যার হুমকি

১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ AM
২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী ‘আটক’, পুলিশের কাছে গেলে হত্যার হুমকি

২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী ‘আটক’, পুলিশের কাছে গেলে হত্যার হুমকি © সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে গত ২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে আটকে রাখার অভিযোগ উঠেছে। প্রেমের ফাঁদে ফেলে বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার পর থেকে পরিবারটি কন্যাকে ফিরে পেতে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। প্রভাবশালীদের ক্রমাগত ভয়ভীতি ও হুমকির মুখে পড়ে অসহায় পিতা-মাতা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ তাদের।

কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট সকালে খোসালখালী গ্রামের ওই কিশোরী নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে ওই রাতেই শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১১৬০) করেন তার বাবা।

জিডির সূত্র ধরে গত ২২ আগস্ট রাতে অভিযুক্ত আবু সাঈদের হাত থেকে কিশোরীকে উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে তাকে বাবার জিম্মায় দেওয়া হয়। কিন্তু বাড়ি ফেরার পথে আবু সাঈদ ও তার লোকজন পথেই কিশোরীকে পুনরায় ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ।

ভুক্তভোগী বাবার দাবি, মেয়েকে ফিরিয়ে আনতে গেলে সাঈদের বাড়ির লোকজন তাদের ওপর চড়াও হয় এবং মারতে উদ্যত হয়। এমনকি পুনরায় থানা-পুলিশ করলে মেয়েটির লাশ গুম করার হুমকিও দেওয়া হচ্ছে। তাকেও মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এছাড়া অভিযুক্তের পুরো বাড়ি সিসিটিভি ক্যামেরা দিয়ে ঘিরে রেখে স্বজনদের গতিবিধি কড়া নজরদারিতে রাখা হচ্ছে। 

কোনো উপায় না পেয়ে মেয়েকে উদ্ধারের আকুতি জানিয়ে গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী বাবা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবু সাঈদ দাবি করেন, তিনি কিশোরীকে বিয়ে করে নিজ বাড়িতে সংসার করছেন। তার বাবা নুর ইসলাম জানান, আদালতের মাধ্যমে এই বিয়ে দেওয়া হয়েছে। তবে অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে কীভাবে বিয়ে দেওয়া হলো? এমন প্রশ্নের মুখে কলের ওপাশ থেকে এক নারী ক্ষুব্ধ হয়ে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম জানান, প্রথমবার খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করে বাবার হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে আবার নিখোঁজের বিষয়ে পরিবার বা অন্য কেউ থানায় কোনো অভিযোগ করেনি। স্থানীয় প্রভাবে পরিবারটি আতঙ্কে আছে এমন তথ্যের প্রেক্ষিতে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দ্বিতীয় দিনের মতো বিজ্ঞানের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নিচ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৫৩ জেলায় ৫ হাজার ডাটা এন্ট্রি অপারেটর নেবে ই-জোন এইচ আর এম …
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9