ঢাবি ক্যাম্পাসের খাবার দোকানে প্রশাসনের তদারকি, দাম-মান যাচাই

১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:১০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের খাবারের দোকানগুলো পরিদর্শন এবং খাবারের মান ও দাম তদারকি পরিচালনা করেছে প্রশাসনের সংশ্লিষ্ট কমিটি। আজ রবিবার রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে এ কমিটির সদস্যদের তদারকি করতে দেখা যায়।

এ সময় কমিটির সদস্যরা শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ শোনেন এবং খাবারের মান যাচাই করেন। পরে সংশ্লিষ্ট দোকান মালিকদের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক করা হয় এবং খাবারের দাম ও মানের দিকে খেয়াল রাখতে নির্দেশনা দেয়া হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে অবস্থিত ‘ডিইউ কফি হাট’, কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের দোকান, হাকিম চত্বরে অবস্থিত দুটি দোকান এবং টিএসসি সংলগ্ন ‘ডাস’ পরিদর্শন করা হয়।

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থীদের নাগালের বাইরে কফি হাটের খাবার, ক্রেতারা বহিরাগত

সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পক্ষে তদারকিতে নেতৃত্ব দেন সহকারী প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ বদরুল হাসান। এ সময় কমিটির সদস্য অপরাধ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম নাজমুস সাকিব ও ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ড. মুহাম্মদ বদরুল হাসান বলেন, খাবারের দোকানগুলো আমরা মনিটরিং করছি। এটি একটি চলমান প্রক্রিয়া। দোকানগুলো মানসম্মত খাবার পরিবেশন করছে কিনা, খাবারের দাম শিক্ষার্থীদের সক্ষমতার মধ্যে আছে কিনা, পাশাপাশি কী পরিবেশে খাবারগুলো তৈরি হচ্ছে, এ বিষয়গুলো আমরা দেখছি।

আরও পড়ুন: ডিইউ কফি হাটে একই থালায় খাচ্ছে মানুষ ও কুকুর, স্বাস্থ্যঝুঁকির শঙ্কা

তিনি জানান, দোকানগুলোর দায়িত্বে যারা আছেন, আমরা তাদের ডাকবো। শিক্ষার্থী এবং আমাদের পর্যবেক্ষণ নিয়ে তাদের সাথে কথা বলবো। আমরা একটি প্রতিবেদন তৈরি করে মাননীয় উপাচার্যের কাছে উত্থাপন করব। তারপর মাননীয় উপাচার্যের নির্দেশনা অনুযায়ী আমরা দোকান মালিকদের নির্দেশনা দেব।

আন্তর্জাতিক নারী দিবসের স্পটলাইটে বাংলাদেশের শ্রেয়া ঘোষ
  • ০৭ আগস্ট ২০২৬
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • ০৭ আগস্ট ২০২৬
ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
  • ০৭ আগস্ট ২০২৬
মাদক সেবনের সময় ৩ যুবক আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
  • ০৭ আগস্ট ২০২৬
আর্জেন্টিনা জাতীয় দলে কত দিন খেলবেন মেসি—জানালেন তাপিয়া
  • ০৭ আগস্ট ২০২৬
সাতসকালে সড়কে ঝরল ১৬ জনের প্রাণ
  • ০৭ আগস্ট ২০২৬