শীতের আগমনী বার্তা, রাতে কুয়াশায় ঢাকছে চবির সবুজ আঙিনা

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কুয়াশা যেন জানান দিচ্ছেন শীতের আগমনী বার্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কুয়াশা যেন জানান দিচ্ছেন শীতের আগমনী বার্তা © টিডিসি

শীতের আগমনের এখনো বেশ সময় বাকি। তবে এরই মধ্যে রাত নামলেই কুয়াশায় ঢেকে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সবুজ আঙিনা। পাহাড়-টিলা, গাছপালা আর প্রাকৃতিক জলাধারে ঘেরা প্রায় ২ হাজার ১০০ একরের ক্যাম্পাসে রাতের নীরবতায় কুয়াশার আবরণে তৈরি হচ্ছে শীতের আগমনী আবহ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত একটায় ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য নজরে আসে। শিশিরভেজা ঘাস, ঝাপসা হয়ে আসা পাহাড় আর কুয়াশায় হারিয়ে যাওয়া পথঘাট জানিয়ে দিচ্ছে, শীত এখনো না এলেও তাকে বরণ করে নিতে চবি যেন আগেভাগেই সাজতে শুরু করেছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে দেখা মিলছে ঘন কুয়াশার। সবুজ পাহাড়, গাছপালা আর পথঘাট ঢেকে যাচ্ছে সাদা কুয়াশার চাদরে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু করে বোটানিক্যাল গার্ডেন, কাটা পাহাড়, কলা ও মানববিদ্যা অনুষদ এলাকা, আবাসিক হলগুলোর আশপাশ এবং পাহাড়ঘেরা সড়কগুলোয় কুয়াশার আবরণ দেখা যায়। কোথাও কুয়াশা ছিল হালকা, আবার কোথাও ঘন হয়ে ঢেকে রেখেছিল আশপাশের গাছপালা ও স্থাপনাগুলো।

রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে হাঁটতে বের হওয়া শিক্ষার্থীদের অনেকেই কুয়াশায় আচ্ছন্ন প্রকৃতির দৃশ্য ক্যামেরাবন্দি করছেন। আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী বোরহান উদ্দিন বলেন, সাধারণত শীতকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাতের দৃশ্য এমনিতেই চমৎকার হয়ে ওঠে। কিন্তু শীতের মৌসুম আসার আগেই কুয়াশার এমন উপস্থিতি ক্যাম্পাসের প্রকৃতিতে নতুন মাত্রা যোগ করেছে।

বুধবার রাত ১টায় চবির শহীদ ফরহাদ হোসেন হলের বাসিন্দা এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, “হলের চারতলা থেকে কুয়াশাচ্ছন্ন প্রকৃতি দেখে নিচে নেমে এসেছি, হাঁটছি। এই মুহূর্তে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখার কথা মনে পড়ে যায়। তিনি লিখেছেন, ‘প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে—কে তুমি, মেলে নি উত্তর। বৎসর বৎসর চলে গেল। দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগরতীরে, নিস্তব্ধ সন্ধ্যায়—কে তুমি, পেল না উত্তর।’”

চবির দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদুর রহমান বলেন, প্রকৃতির এই পরিবর্তন যেন বলে দিচ্ছে, শীত এখনো অনেক দূরে থাকলেও তার আগমনী বার্তা এসে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে। এটি শুধু দেখার দৃশ্য নয় বরং প্রকৃতির এক নীরব সৌন্দর্যেরও নাম।

পুরস্কার পাচ্ছেন ১০০ গুণী শিক্ষক, তুলে দেবেন প্রধানমন্ত্রী
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
এএসআই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, দেখে নিন রোল নম্বর
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জবি ছাত্রের লাশ উদ্ধারের পর চিরকুটে মিলল হৃদয়বিদারক তথ্য, ‘…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
মেধা ও যোগ্যতার যেকোনো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
শীতের আগমনী বার্তা, রাতে কুয়াশায় ঢাকছে চবির সবুজ আঙিনা
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬