ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ PM
অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়

অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী,  ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাস ও রাজধানীর বিএএফ শাহীন কলেজে অনুষ্ঠিত হবে। অন্যদিকে স্নাতকোত্তরের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়টির ঢাকা ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে আগামী ৪ ডিসেম্বর।

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য পরবর্তীতে ওয়েবসাইটে ও দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি লালমনিরহাটে অবস্থিত। এটি বাংলাদেশ অ্যাভিয়েশন সংক্রান্ত দেশের একমাত্র বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়। এটি ৪৬তম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে নির্মিত হয়। 

ময়মনসিংহে মাদ্রাসায় বজ্রপাতে গাছ দ্বিখণ্ডিত, বৈদ্যুতিক সরঞ্…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যাহার ক্যান্টনমেন্ট থানার ওসি, হাসিনার ফেরা নিয়ে কী আছ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
৬ শতাধিক শিক্ষার্থী নিয়ে আগামীকাল বিএমটিসির জাতীয় পর্ব
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ১০ কেজি গাঁজাসহ ৩ যুবক গ্রেপ্তার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬