রাবি ডিন নির্বাচনে হলুদ প্যানেল ৬, সাদা ৪ অনুষদে জয়ী

১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডিন নির্বাচনে ১২টি অনুষদের ৬টিতে জয়লাভ করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল)। ৪টিতে জয় পেয়েছে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা প্যানেল)। বাকি ২টি সাদা প্যানেলের স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। 

হলুদ প্যানেল থেকে আইন, বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল, ভূ-বিজ্ঞান অনুষদে জয়লাভ করে। অন্যদিকে সাদা প্যানেল থেকে জয়লাভ করে কলা অনুষদ, জীববিজ্ঞান, ফিসারিজ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে জয়লাভ করে। অন্যদিকে সাদা প্যানেলের স্বতন্ত্র থেকে জয়লাভ করে চারুকলা ও কৃষি অনুষদে।

হলুদ প্যানেল থেকে আইন অনুষদে আইন বিভাগের আবু নাসের মো. ওয়াহিদ, বিজ্ঞান অনুষদে গণিত বিভাগের ড. নাসিমা আখতার, ব্যবসা শিক্ষা অনুষদে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম. কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের  অধ্যাপক এস. এম. একরাম উল্লাহ, প্রকৌশল অনুষদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক বিমল কুমার প্রামাণিক, ভূ-বিজ্ঞান অনুষদে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এ. এইচ. এম. সেলিম রেজা জয় লাভ করেছেন। 

অন্যদিকে সাদা প্যানেল থেকে কলা অনুষদে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন, জীববিজ্ঞান অনুষদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মোর্তুজা, ফিসারিজ অনুষদে ফিসারিজ বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. খন্দকার মো. মোজাফফর হোসেন জয় লাভ করেছেন। 

অপরদিকে সাদা প্যানেলের স্বতন্ত্র থেকে জয়লাভ করেছেন গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী ও কৃষি অনুষদের এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আরিফুর রহমান। 

ট্যাগ: রাবি
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
close