ঢাবি জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে

জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিলেট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।শনিবার (১৬ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি মারুফ খান শাহীন এবং সাধারণ সম্পাদক মো. তানভীর আহমেদ স্বাক্ষরিত ২০২৩-২৪ সালের জন্য ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটির ঘোষণা করা হয়।

সংগঠনটির সভাপতি মারুফ খান শাহীন বলেন,  সিলেট ,সুনামগঞ্জ ,হবিগঞ্জ ও মৌলভীবাজার- এ চারটি জেলা থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ১৯৮১ সালে গঠিত হয় বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিভাগীয় ছাত্র সংগঠনটি। এরই ধারাবাহিকতায় ২০২৩-২৪ সেশনের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়। এছাড়া ও বলা হয় যে, পুর্ণাঙ্গ কমিটির সব সদস্য নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সাথে স্ব স্ব দায়িত্ব পালনে সচেষ্ট হবেন।

জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. তানভীর আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমে আমাদের সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ নিশ্চিতে আমাদের সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা চাই এ সংগঠনে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটবে।

৫১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন- তাওহীদ হাসান দোহা, মো. আবু হানিফ জুনেদ, মো. আরিফুল ইসলাম রুবেল, আবু হানিফা তানিম, মো. ইমরান হোসাইন, অপু দত্ত, ফখরুল ইসলাম কল্প, সৌরভ নাগ ও নাজিয়া সিদ্দিকা ফারজানা। যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম শুভ, হৃদয় মিয়া, তালহা চৌধুরী, আসিফুর রহমান রিফাত, বেলাল হোসাইন রিপন, সাংগঠনিক সম্পাদক  পদে জাহিদ মোস্তফা চৌধুরী, মো. কিবরিয়া, আহমদ রেজা, মো. মোসাহিদ আলী, ফরহাদ মিয়া, জহিরুল ইসলাম (আকির খান), মো. মহিউদ্দিন আহমেদ তানভীর (ইমন), তাফাজ্জুল হক সোহাগ, সাকিব আহমদ ও মারজান আহমেদ।

প্রচার সম্পাদক আবু আরেফিন আনসারী (আলভী), প্রচার বিষয়ক উপ-সম্পাদক সোহেল আহমেদ দপ্তর সম্পাদক মো. আফরাজ আল মাহমুদ, দপ্তর বিষয়ক উপ-সম্পাদক মো. বোরহান উদ্দিন, টিউশন সম্পাদক মিনহাজ মুছাব্বির টিউশন বিষয়ক উপ-সম্পাদক মো. আ. সামাদ, ভর্তি পরীক্ষা সম্পাদক মাইশা তাসনিম রাফা, ভর্তি পরীক্ষা বিষয়ক উপ-সম্পাদক পদে আব্দুল মুহিত ইকরাম, স্বেচ্ছাসেবক সম্পাদক মো. ফাহিম ফরসল তুহিন, স্বেচ্ছাসেবক বিষয়ক উপ-সম্পাদক হুসাইন বিন ত্বোহা, বৃত্তি সম্পাদক জামিল আহমেদ, পরিবহন সম্পাদক মাসুম বিল্লাহ, ব্লাড ব্যাংক সম্পাদক হিসেব দায়িত্ব পেয়েছেন তরিকুল ইসলাম রুমান।

পাশাপাশি ছাত্রী সম্পাদক জোনাকী দাশ জুঁই, ম্যাগাজিন সম্পাদক তাসনিম আক্তার আলিফ নাবিলা, গবেষণা সম্পাদক হাবিবুর রহমান, সহ-সম্পাদক গোলাম সাফিউল আলম মাহিন, মো. রিদওয়ানুর রহমান আলভী, মো. হাবিবুল্লাহ আল যাহেরি, শামছুল আরেফিন শাহান ও শহীদুল ইসলাম। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. পাভেল আহমদ, মো. জাকারিয়া আহমদ জুনেদ ও মো. আরিফুল ইসলাম রনি।

নাটকীয় ম্যাচে আতলেতিকো হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতল সোসি…
  • ১৯ এপ্রিল ২০২৬
রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না এসএসসি …
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬