সরকারি পলিটেকনিকে ৪০ হাজার সিটের বিপরীতে রেকর্ড আবেদন

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ PM
কারিগরি শিক্ষা বোর্ড

কারিগরি শিক্ষা বোর্ড © সংগৃহীত

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। প্রায় ৪০ হাজারের বেশি আসনের বিপরীতে ভর্তি ফরম তুলেছেন প্রায় ৮০ হাজার শিক্ষার্থী। আগামীকাল শুক্রবার পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। আগামী ২৬ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।

ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান ও অ্যাপটিচুড টেস্টের ওপর মোট ৭০ নম্বরের পরীক্ষা হবে। এর সঙ্গে এসএসসির জিপিএ (চতুর্থ বিষয় ছাড়া) থেকে ৩০ নম্বর যোগ করা হবে।

বিষয়ভিত্তিক মানবণ্টনের মধ্যে বাংলায় ১০, ইংরেজিতে ১০, গণিতে ২০, সাধারণ বিজ্ঞানে ২০ এবং অ্যাপটিচুড টেস্টে ১০ নম্বর থাকবে। এসএসসির জিপিএর জন্য নির্ধারিত থাকবে ৩০ নম্বর।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীনে মোট ৫০টি সরকারি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট রয়েছে। এর মধ্যে ৪৪টি সাধারণ পলিটেকনিক ইনস্টিটিউট, ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং দুটি বিশেষায়িত বা মনোটেকনিক ইনস্টিটিউট।

ভর্তি পরীক্ষা শেষে নির্বাচিত শিক্ষার্থীদের ক্লাস আগামী ১১ অক্টোবর  শুরু হবে বলে জানা গেছে।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬