প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো © টিডিসি সম্পাদিত
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত সহকারী মনিটরিং কর্মকর্তাদের প্রতি মাসে সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের লক্ষ্য নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
আজ (১৭ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে পূর্বে জারীকৃত পরিপত্র অনুযায়ী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ মাঠপর্যায়ে ১২ ক্যাটাগরীর কর্মকর্তাদের জন্য অফিস ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের মাসিক লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাঠপর্যায়ে পরিদর্শন আরও সম্প্রসারণ করার লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত সহকারী মনিটরিং অফিসারগণের প্রতি মাসে ৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের প্রমাপ নির্ধারণ করা হলো।
নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সহকারী মনিটরিং কর্মকর্তাদের নিয়মিতভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে হবে।