সকাল ৯টা ও ৪টায় ভিডিও কলে শিক্ষকদের প্রতিষ্ঠানে আসা-যাওয়া মনিটরিং হবে

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

সুনামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যালয়ে আসছেন ও যাচ্ছেন কি না, তা ভিডিও কলের মাধ্যমে নিয়মিত মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৯টা ও বিকেল ৪টায় জেলার বিভিন্ন বিদ্যালয়ে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস স্বাক্ষরিত ওই নির্দেশনায় জেলার সব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয়ের সময়সূচি যথাযথভাবে অনুসরণ করছেন না বলে জানা গেছে। এ কারণে বিদ্যালয় মনিটরিং কার্যক্রম জোরদার করতে হবে।

আরও পড়ুন: মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার হবে: শিক্ষামন্ত্রী

এতে আরও বলা হয়েছে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাদের আওতাধীন কর্মকর্তাদের প্রতিদিন সকাল ৯টায় পাঁচটি করে এবং বিকেল ৪টায় পাঁচটি করে বিদ্যালয়ে ভিডিও কলের মাধ্যমে শিক্ষকরা যথাসময়ে বিদ্যালয়ে আসছেন ও প্রস্থান করছেন কি না, তা মনিটরিং করতে হবে। এ বিষয়ে নিয়মিত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করতে বলা হয়েছে।

ভিডিও কলের মাধ্যমে মনিটরিংয়ের সময় কোনো অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে প্রতিবেদন পাঠানোর জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের স্মারক অনুযায়ী, এ নির্দেশনা জেলার সব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬