শিক্ষার্থীদের সংগঠন ইউনিস্যাবের উদ্যোগে শীতবস্ত্র পেল ৫০ পরিবার 

১৬ ডিসেম্বর ২০২৩, ১০:০৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM

© টিডিসি ফটো

শীতার্তদের মুখে হাসি ফোটাতে ইউনাইটেড ন্যাশন্স ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও নগরীর কয়েকটি এলাকায় প্রায় ৫০টি অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। একই সাথে পরিবেশগত কাজের অংশ হিসেবে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। 

উত্তরাঞ্চলের শীতের তীব্রতা বরাবরই প্রকট। শীতের এই তীব্রতার কথা মাথায় রেখে শুরুতেই শীতার্তদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য গত ২৫শে নভেম্বর থেকে তহবিল গঠনের কাজ শুরু করে সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের হলে হলে ফান্ড কালেক্ট করে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা পাশাপাশি অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও অর্থ সংগ্রহ করা হরে।

'স্প্রিড দ্যা ওয়ার্মথ লাভ' স্লোগান সামনে রেখে গত ১৫ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে রাজশাহীর ভদ্রা এবং বিহাস গেট এলাকায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের শুরুতেই গরম পোশাকের ব্যবস্থা হওয়ায় শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী। 

'ক্লিন ইওর সারাউন্ডিংস' স্লোগানকে সামনে রেখে  ‘উইক ফর হিউম্যানিটি’ ইভেন্টের আয়োজনে গত ১৪ই ডিসেম্বর সংগঠনটি স্বেচ্ছাসেবীদের নিয়ে রাবির স্টেডিয়াম এবং এর আশেপাশে আবর্জনা পরিষ্কার করে। এ কাজে সংগঠনটির স্বেচ্ছাসেবী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের আগ্রহী স্বেচ্ছাসেবীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই কর্মসূচীতে।

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গায়ক হাসানকে লক্ষ্য করে বোতল …
  • ০৭ আগস্ট ২০২৬
দেশে ফিরে আইনের পথেই হাঁটুক শেখ হাসিনা: আইনমন্ত্রী
  • ০৭ আগস্ট ২০২৬
শিঙাড়া-সমুচা দেখলেই লোভ সামলানো দায়, জেনে নিন সহজ সমাধান
  • ০৭ আগস্ট ২০২৬
বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দ…
  • ০৭ আগস্ট ২০২৬
সিলেটের সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের ৪ জনের পরিচয় পাওয়া গেছে
  • ০৭ আগস্ট ২০২৬
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস
  • ০৭ আগস্ট ২০২৬