জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছেন তিশা-ফারুকী

১৬ ডিসেম্বর ২০২৩, ১২:২৯ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আসছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাসহ চরকি টিম।

বিশ্ববিদ্যালয়ের ৪৪ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের অংশ হিসেবে তিনদিন ব্যাপী সিনেমা প্রদশর্নীর প্রথম দিনে রবিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৫টায় মোস্তফা সারওয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিশাসহ চরকি টিম উপস্থিত থাকবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ৪৪ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের কোষাধ্যক্ষ আবু ওয়ালিদ। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ১৭ ডিসেম্বর শুরু হয়ে ১৯ ডিসেম্বর শেষ হবে তিনদিন ব্যাপী এ সিনেমা প্রদর্শনী। প্রত্যেকদিন দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩ টি করে সিনেমা দর্শকদের দেখানো হবে। টিকিটের শুভেচ্ছা মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা।

সার্বিক বিষয়ে কোষাধ্যক্ষ আবু ওয়ালিদ বলেন, আমরা ধারাবাহিকভাবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাবো। আমরা সবসময় ভিন্ন কিছু উপহার দিতে চেয়েছি,তার অংশ হিসেবে চরকি টিমকে জাহাঙ্গীরনগরে নিয়ে আসছি। সাংস্কৃতিক রাজধানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য যাতে আমরা ধরে রাখতে পারি সে বিষয়টি আমাদের লক্ষ্য থাকবে।

ফুটবল খেলা শেষ, জয় উদযাপন নিয়ে রাবিতে সংঘর্ষ, আহত ২
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
১৪০ গুণী শিক্ষকের তালিকা চাইল মাউশি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ‘ও’ এবং ‘এ’ লেভেলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জমকালো আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করল বিইউবিটি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইনভেস্টমেন্ট অফিসার নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক, আবেদন ৩০ সে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আরও নজরদারিতে প্রাথমিক বিদ্যালয়, ১ মাসে কত বিদ্যালয় পরিদর্শ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬