১৪০ গুণী শিক্ষকের তালিকা চাইল মাউশি

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সারা দেশের ১০০ গুনী শিক্ষককে ১ লাখ করে ১ কোটি টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রমের অংশ হিসেবে স্কুল ও কলেজ পর্যায়ের ১৪০ জন গুণী শিক্ষকের তালিকা চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মাউশির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ অক্টোবর  বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকগণকে সংবর্ধনা প্রদানের লক্ষ্যে গুণী শিক্ষক বাছাই মানদন্ড অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা জেলা হতে ৭ জন এবং বাকি সব জেলা থেকে ১ জন করে মোট ৭০ জন গুণী কলেজ শিক্ষক এবং অনুরূপভাবে মোট ৭০ জন গুণী স্কুল শিক্ষক; অর্থাৎ মোট ১৪০ জন গুণী শিক্ষকের তালিকা ও সহায়ক ডকুমেন্টস এর হার্ডকপি বাহকের মাধ্যমে সহকারী পরিচালক, সাধারণ প্রশাসন শাখায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, ১৪০ জন শিক্ষকের সাথে দ্রুততার সাথে যোগাযোগের নিমিত্তে এই পত্রের সাথে সংযুক্ত “গুণী শিক্ষকের তথ্যফর্ম” ফাইলটি পূরণপূর্বক সফট কপি এই অধিদপ্তরের ‘গুণী শিক্ষকগণের তালিকা প্রস্তুত, যোগাযোগ, ছবি ও তথ্য সংগ্রহ কমিটির আহ্বায়ক ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর [email protected] ই-মেইলে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

গুণী শিক্ষক নির্বাচন নীতিমালা দেখুন এখানে

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬