রাবির বোটানিক্যাল গার্ডেন থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার

১৫ ডিসেম্বর ২০২৩, ১১:৫২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
রাবির বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ

রাবির বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি দল অভিযান পরিচালনা করে গাজা উদ্ধার করেন। 

রাজশাহী মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ বিষয়টি নিশ্চিত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলা বাগানে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছালে ৫ থেকে ৬ জন ব্যক্তি পালিয়ে যায়। এরপর সেখান থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ১২টার দিকে পুলিশের একটি টিম মতিহার এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে কাজ করছিল। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ৫ থেকে ৬ জন ব্যক্তি কাভার্ড ভ্যান থেকে গাঁজা নামিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলাবাগানের ভেতরে রেখেছে। 

আরও পড়ুন: ববিতে আইন ভেঙে ডিন নিয়োগের অভিযোগ রুটিন উপাচার্যের বিরুদ্ধে

সেই সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের একটি টিম রাত সোয়া ১টায় মতিহার থানার রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলা বাগানে পৌঁছালে অজ্ঞাতনামা ৫-৬ ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে আসামিদের ফেলে যাওয়া ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি। তাদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও নজরদারিতে প্রাথমিক বিদ্যালয়, ১ মাসে কত বিদ্যালয় পরিদর্শ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় সংগীতের ব্যাকগ্রাউন্ডে শেখ হাসিনার ছবি, নোবিপ্রবির ২ …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
১০০ গুণী শিক্ষক নির্বাচন কীভাবে, নীতিমালা প্রকাশ করল মাউশি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি পলিটেকনিকে ৪০ হাজার সিটের বিপরীতে রেকর্ড আবেদন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের ‘ক্লিন ক্যাম্পাস’ উদ্যোগে সহযোগিতার আশ্বাস ঢাবি প…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬