বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ হলো না রাবির ফুয়াদের

১০ ডিসেম্বর ২০২৩, ০৭:২৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
ফুয়াদ আল ফতিব

ফুয়াদ আল ফতিব © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হলের ১৮৪ নম্বর কক্ষ থেকে ফুয়াদ আল ফতিব (২৩) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ফুয়াদের ইচ্ছা ছিল পড়ালেখা শেষ করে বিসিএস ক্যাডার হবেন। তবে তার আগেই সব শেষ হয়ে গেল।

নিহত ফুয়াদ রাবির সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। গত শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করে শনিবার রাতে হলে ফেরেন। আজ হলের কক্ষ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

ফুয়াদের পাশের রুমে থাকতেন তার বন্ধু মোস্তাফিজুর রহমান মিন্টু। তিনি বলেন, ‘গতকাল (৯ ডিসেম্বর) রাতে আমার বন্ধু বাড়ি থেকে আসছে। কাল রাতে খাওয়া দাওয়া শেষে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়ে। সিঙ্গেল রুম হওয়ায় এবং রাতে জার্নি করায় সকালে তাকে কেউ ডাকতে যায়নি। সারাদিন চলে যাওয়ায় আমি ও আমার বন্ধু সাব্বির রুমে গিয়ে দেখি সে শুয়ে আছে। নাড়া দিতেই তার মুখ দিয়ে লালা পড়ছিল এবং পুরো শরীর কালো হয়ে গেছিল। পরে আমরা তাকে রামেকে নিয়ে আসি এবং এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’

সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, ‘আমার খুব প্রিয় ছাত্র ছিল ফুয়াদ। সে খুব মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন। পড়াশোনা শেষ করেই বিসিএস ক্যাডার হবে এমন প্রত্যাশা ছিল তার। কিছুদিন আগে বাংলাদেশের এডি পরীক্ষা দিয়ে আসছে ফুয়াদ। তাকে হারিয়ে আমিসহ আমাদের বিভাগ নিস্তব্ধ হয়ে গেছে। সে সুইসাইড করার মতো ছেলে না।পোস্টমর্টেম রিপোর্টের মাধ্যমে আমরা মৃত্যুর আসল কারণ জানতে চাই।’

এ বিষয়ে জানতে চাইলে মতিহার জোনের এডিসি একরামুল বলেন, মৃত্যুর খবর পেয়ে আমরা রামেকে যায়। কর্তব্যরত চিকিৎসকরা জানায় তার মৃত্যু কয়েক ঘন্টা আগে হয়েছে। আমরা এখন পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছি। পোস্টমর্টেমের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ফেনী সীমান্তে ৫৭ কেজি গাঁজাসহ ভারতীয় পণ্য জব্দ
  • ০৭ আগস্ট ২০২৬
গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরক…
  • ০৭ আগস্ট ২০২৬
‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গায়ক হাসানকে লক্ষ্য করে বোতল …
  • ০৭ আগস্ট ২০২৬
দেশে ফিরে আইনের পথেই হাঁটুক শেখ হাসিনা: আইনমন্ত্রী
  • ০৭ আগস্ট ২০২৬
শিঙাড়া-সমুচা দেখলেই লোভ সামলানো দায়, জেনে নিন সহজ সমাধান
  • ০৭ আগস্ট ২০২৬
বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দ…
  • ০৭ আগস্ট ২০২৬