তরুণ ও যুব স্বেচ্ছাসেবীরা দেশের চেঞ্জ মেকার: ঢাবি উপাচার্য

০৫ ডিসেম্বর ২০২৩, ০১:৫৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
বক্তব্য দিচ্ছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

বক্তব্য দিচ্ছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তরুণ ও যুব স্বেচ্ছাসেবীদের দেশ ও জাতির চেঞ্জ মেকার উল্লেখ করে বলেছেন, স্বেচ্ছায় সেবা প্রদান করা একটি মহৎ কাজ। ঘুর্নিঝড়সহ নানা প্রকৃতিক দুর্যোগে স্বেচ্ছাসেবীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আর্তমানবতার সেবায় ও মানুষের জান-মাল রক্ষায় ঝাঁপিয়ে পরে। 

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ, তরুণ স্বেচ্ছাসেবীদের সংগঠন ভলান্টিয়ার অপরচুনিটিজ (ভিও) ও স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টারি সার্ভিস ওভারসীজ বাংলাদেশ (ভিএসও) যৌথ উদ্যোগে ‘আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস’ পালন করেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ আয়োজন করা হয়। 

এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। এ সময় তিনি তরুণ স্বেচ্ছাসেবীদের উৎসাহ প্রদানে প্রতিবছর এ দিবসটি পালন করায় আয়োজকদের তিনি ধন্যবাদ জানান। উপাচার্য আরো বলেন, দেশের উন্নয়নকে আরও এগিয়ে নিতে ভলান্টিয়ারিজমের চেতনায় উজ্জীবীত হয়ে কাজ করতে হবে নতুন প্রজন্মকে।

আরো পড়ুন: ঢাবি ভর্তি পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি

ভিএসও বাংলাদেশ’র ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর খবিরুল হক কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকাস্থ ব্রুনাই’র হাইকমিশনার হারিস ওথমান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্’র উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মো. আ. হামিদ খান এবং জিআইজেড বাংলাদেশ’র প্রতিনিধি মোহাম্মদ হামিদুল ইসলাম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

আজ থেকে শুরু ঈদ ফেরত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
  • ১৩ মার্চ ২০২৬
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • ১৩ মার্চ ২০২৬
সংসদে জাতীয় সংগীত ইস্যুতে বির্তক যে ব্যাখা দিলেন হান্নান মা…
  • ১৩ মার্চ ২০২৬
ছাত্রশক্তি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে বিক্ষ…
  • ১৩ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৩ মার্চ ২০২৬
নির্ধারিত সময়ের পূর্বেই স্নাতক সম্পন্ন করল মাভাবিপ্রবির বিএ…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081