রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ট্রাকে আগুন

২৭ নভেম্বর ২০২৩, ১২:১২ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১২ PM
রাবি ক্যাম্পাস এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রাবি ক্যাম্পাস এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালযের (রাবি) কাজলা গেটের সামনে পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৬ নভেম্বর) রাত আড়াইটার দিকে কাজলা গেটের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার পরিদর্শক মো.রুহুল আমিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজশাহীগামী পণ্যবাহী ট্রাকের পথরোধ করেন কয়েকজন দুর্বৃত্ত। পরে ট্রাকে আগুন লাগিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পণ্যবাহী ট্রাক হওয়ায় অল্পতেই আগুন ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহীগামী পণ্যবাহী একটি ট্রাকের গতিরোধ করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় কয়েকজন দুর্বৃত্ত। এতে খড়ি বোঝাই হওয়ায় ট্রাকটিতে অল্পতেই আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: রাবির কৃষি অনুষদের ভবন থেকে দুটি ককটেল উদ্ধার

ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিসকে জানানো হলে তাদের তিনটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা পর রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, ট্রাকে আগুন দেয়ার বিষয়টি টহলে থাকা কয়েকজন পুলিশ আমাকে জানায়। গাড়ির চালক থেকে পাওয়া তথ্যমতে, চলন্ত মোটরসাইকেল থেকে পেট্রল বোমা ছোড়া হয়। তবে কে বা কারা পেট্রল ছুড়েছে সে বিষয়ে এখনো জানা যায়নি। আমাদের পক্ষ থেকে কাজ চলছে।

মন্ত্রী-হুইপের পথসভা থেকে আটক যুবকের পিস্তলটি খেলনা, দাবি ও…
  • ০৭ আগস্ট ২০২৬
গবেষণাকে মাঠে পৌঁছে দিতে বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন…
  • ০৭ আগস্ট ২০২৬
গুলির চেষ্টার সংবাদকে মিথ্যা দাবি করলেন হুইপ দুলু
  • ০৭ আগস্ট ২০২৬
রাতে মঞ্চ মাতিয়ে সকালেই লাশ হলেন শিল্পী পেহলি ভৈরবী
  • ০৭ আগস্ট ২০২৬
জাদুঘরে সন্তানের রক্তমাখা পোশাক দেখে কান্নায় ভেঙে পড়েন চবির…
  • ০৭ আগস্ট ২০২৬
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ০৭ আগস্ট ২০২৬