রাবির কৃষি অনুষদের ভবন থেকে দুটি ককটেল উদ্ধার

২৬ নভেম্বর ২০২৩, ০৯:৪৮ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM
রেখে যাওয়া ককটেল

রেখে যাওয়া ককটেল © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি অনুষদ ভবনের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ককটেল দুটি দেখতে পান কৃষি অনুষদ ভবনের দুজন প্রহরী। পরে রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর বোম ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি উদ্ধার করেন।

কৃষি অনুষদের প্রহরীর দায়িত্বে থাকা রাসেল হাসান বলেন, আমি পাঁচ মিনিট সময়ের জন্য অনুষদের পাশেই চা খেতে গিয়েছিলাম। এ সময় আমার এক কলিগ ককটেল দেখতে পেয়ে আমাকে জানালে আমি এসে দুটি ককটেল দেখতে পাই। পরে সঙ্গে সঙ্গে আমি কৃষি অনুষদের ডিন আব্দুল আলিম স্যারকে বিষয়টি অবহিত করি। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানায়। তবে কে কারা এখানে ককটেল রেখেছেন এ বিষয়ে তারা কিছু দেখতে পাননি বলে জানান। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমি বিষয়টি জেনে মতিহার থানার ওসিকে অবহিত করি এবং আমাদের প্রক্টরিয়াল টিমের সদস্যদের সেখানে পাঠানো হয়। এসময় শিক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার আহবান জানান তিনি। কে বা কারা করেছে এ বিষয়ে তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি। 

ককটেল উদ্ধারের বিষয়ে জানতে চাইলে রাজশাহীর আরএমপির মিডিয়া মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, আমাদের টিম দুটি ককটেল নিষ্ক্রিয় করেছে।

মন্ত্রী-হুইপের পথসভা থেকে আটক যুবকের পিস্তলটি খেলনা, দাবি ও…
  • ০৭ আগস্ট ২০২৬
গবেষণাকে মাঠে পৌঁছে দিতে বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন…
  • ০৭ আগস্ট ২০২৬
গুলির চেষ্টার সংবাদকে মিথ্যা দাবি করলেন হুইপ দুলু
  • ০৭ আগস্ট ২০২৬
রাতে মঞ্চ মাতিয়ে সকালেই লাশ হলেন শিল্পী পেহলি ভৈরবী
  • ০৭ আগস্ট ২০২৬
জাদুঘরে সন্তানের রক্তমাখা পোশাক দেখে কান্নায় ভেঙে পড়েন চবির…
  • ০৭ আগস্ট ২০২৬
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ০৭ আগস্ট ২০২৬