জাবিতে ফিলিস্তিনি জনগণের পক্ষে কবিতা সমাবেশের আয়োজন 

২৪ নভেম্বর ২০২৩, ০৯:০০ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM
কবিতা সমাবেশে উপস্থিত কবি, শিক্ষক, গুণীজন ও শিক্ষার্থীরা

কবিতা সমাবেশে উপস্থিত কবি, শিক্ষক, গুণীজন ও শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ফিলিস্তিনের ওপর চালানো ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘ফিলিস্তিনের জনগণের পক্ষে কবিতা সমাবেশ’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন চিরকুট এ কবিতা সমাবেশ আয়োজন করে। সমাবেশে প্রায় চল্লিশ জন কবিসহ শতাধিক শিক্ষক, গুণীজন ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সমাবেশে কবিতা পাঠ করেন হাসান রোবায়েত, পলিয়ার ওয়াহিদ,শব্দ নীল, মিছির হাসনাইন, জহির ফয়সাল, শাকিব লোহানী, তালুকদার লাভলী, জেবুন্নেসা জেবা, সাজিদা স্মিগ্ধা, আনিস মুহাম্মদ, সাদ্দাম হোসেন, হামিদা জান্নাত, ও তাহমিদ হাসান ছাড়াও আরও অনেকে।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা বলেন, কবি ও সাহিত্যিকরা সবসময় মানবিক হন। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে তাই এ ধরণের আয়োজন প্রশংসনীয়। এ সময় তিনি সম্মিলিতভাবে ‘আমরা করবো জয়' গানটি গেয়ে শোনান।’

আরও পড়ুন: জাবিতে মুগ্ধতা ছড়ানো প্রজাপতি মেলা

সমাবেশে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক খন্দকার লুৎফুল এলাহী বলেন, আধিপত্যবাদী ইসরায়েলের আগ্রাসনের বিপরীতে আমরা তথাকথিত মুসলিম বিশ্বকে সবসময় নীরব দেখেছি। অথচ ইসরায়েলের গণহত্যার সমর্থনে মানবতার ধ্বজাধারীরা জোট বেঁধে মাঠে থাকেন।

বাংলা বিভাগের অধ্যাপক খোরশেদ আলম বলেন, ফিলিস্তিনের জনগণের পক্ষে এ কবিতা সমাবেশকে স্বাগত জানাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় যুদ্ধের বিপরীতে পৃথিবীতে শান্তি নেমে আসুক। গাজার নারী-শিশুসহ সবাই শান্তিতে বাঁচুক।

কবিতা সমাবেশে অর্ধশতাধিক নেতা-কর্মীসহ সংহতি জানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল। এ সময় তিনি পশ্চিমা বিশ্বের অবস্থানের নিন্দা জানিয়ে বলেন, আজকে তথাকথিত মানবতার ফেরিওয়ালা দেশগুলো ইসরায়েলের গণহত্যাকে সমর্থন করছে। আমরা তাদের এ দ্বিমুখী নীতির নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সময় সংহতি জানিয়ে আরো বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়াসহ আরো অনেকেই।

সমাপনী বক্তব্যে চিরকুট সভাপতি মেহেদী মামুন বলেন, চিরকুটের আজকের কর্মসূচি ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরস্ত্র নাগরিকের ওপর অত্যাচারের প্রতিবাদে আয়োজিত। এ সমাবেশে যারাই অংশ নিয়েছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। এখানকার প্রতিটি অক্ষর আঘাত করুক দখলদারের বিধ্বংসী অস্ত্রের বিরুদ্ধে। 

সমাবেশের আহ্বায়ক আহসান লাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমাইয়া সুমু, সংগঠক আলিফ মাহমুদ ও আশফার রহমান নবীন প্রমুখ।

মন্ত্রী-হুইপের পথসভা থেকে আটক যুবকের পিস্তলটি খেলনা, দাবি ও…
  • ০৭ আগস্ট ২০২৬
গবেষণাকে মাঠে পৌঁছে দিতে বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন…
  • ০৭ আগস্ট ২০২৬
গুলির চেষ্টার সংবাদকে মিথ্যা দাবি করলেন হুইপ দুলু
  • ০৭ আগস্ট ২০২৬
রাতে মঞ্চ মাতিয়ে সকালেই লাশ হলেন শিল্পী পেহলি ভৈরবী
  • ০৭ আগস্ট ২০২৬
জাদুঘরে সন্তানের রক্তমাখা পোশাক দেখে কান্নায় ভেঙে পড়েন চবির…
  • ০৭ আগস্ট ২০২৬
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ০৭ আগস্ট ২০২৬