রাবি জীববিজ্ঞান অনুষদে ডিনস অ্যাওয়ার্ড প্রদান

১৩ নভেম্বর ২০২৩, ০৫:২৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

গবেষণায় অবদান ও শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের একজন শিক্ষক ও এক শিক্ষার্থীকে ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় প্রকৌশল অনুষদ গ্যালারিতে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ শহিদুল আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ওবায়দুর রহমান প্রামানিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক মো. আবু রেজা।

অনুষ্ঠানে গবেষণায় কৃতিত্বের স্বীকৃতিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক মো. আবু সালেহ এবং স্নাতক (সম্মান) পরীক্ষায় অনুষদে শীর্ষস্থান অর্জনকারী প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. আসলাম খানকে ডিনস্ অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণে অবদানের জন্য ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড’ অর্জনকারী শিক্ষক অধ্যাপক আমিনুজ্জামান ও মো. সালেহ রেজাকে (প্রাণিবিদ্যা বিভাগ) সংবর্ধনা প্রদান করা হয়।

শিক্ষকতা পেশাকে অর্থনৈতিক মাপকাঠিতে বিবেচনা না করার আহ্বান …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
নেশন্স লিগের জন্য এক সঙ্গে জার্মানির দুই দল ঘোষণা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ দিনে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
আঞ্চলিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় এবং সামাজিক দায়বদ্ধতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
নদীর পাড়ে র‍্যাগিংয়ের অভিযোগ, অসুস্থ হয়ে হাসপাতালে ববির নবী…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা,…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬