শীত ও গ্রীষ্মকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঢাবি

১২ নভেম্বর ২০২৩, ০৫:৪৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শীত ও গ্রীষ্মকালীন ৯ দিনের ছুটি বাতিল হচ্ছে না। আজ রবিবার (১২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দুপুরে আরেকটি বিজ্ঞপ্তিতে ছুটি বাতিলের কথা জানানো হয়েছিল। পরে বিকেলে আগের সিদ্ধান্ত থেকে সরে এসে ছুটি বাতিল হচ্ছে না বলে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের শীতকালীন ছুটি আংশিক পরিবর্তন করে ডিসেম্বর ১০-১৩ তারিখের পরিবর্তে ডিসেম্বর ২৬-৩১ তারিখ এবং ২০২৪ সালের গ্রীষ্মকালীন ছুটি আংশিক পরিবর্তন করে মে ২৬-৩০ তারিখের পরিবর্তে জুন ২৪-৩০ তারিখ করা হয়েছে। উল্লেখ্য, শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল বা কর্তন করা হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার-২০২৪ প্রণয়ন কমিটির সুপারিশ অনুযায়ী গত ২ নভেম্বরে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে দুপুরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের পূর্বনির্ধারিত শীতকালীন ছুটি থেকে ১০-১৩ ডিসেম্বর ৪ দিন এবং ২০২৪ সালের পূর্বনির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি থেকে ২৬- ৩০ মে ৫ দিন ছুটি বাতিল করা হয়েছে।

শিক্ষকতা পেশাকে অর্থনৈতিক মাপকাঠিতে বিবেচনা না করার আহ্বান …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
নেশন্স লিগের জন্য এক সঙ্গে জার্মানির দুই দল ঘোষণা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ দিনে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
আঞ্চলিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় এবং সামাজিক দায়বদ্ধতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
নদীর পাড়ে র‍্যাগিংয়ের অভিযোগ, অসুস্থ হয়ে হাসপাতালে ববির নবী…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা,…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬