কিউএস র‌্যাঙ্কিং

দক্ষিণ এশিয়ায় ঢাবি ১৯তম, বুয়েট-নর্থ সাউথ ২৯ ও ৩২তম

১২ নভেম্বর ২০২৩, ০৪:৩৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
 ঢাবি -বুয়েট ও নর্থ সাউথ

ঢাবি -বুয়েট ও নর্থ সাউথ © লোগো

প্রতি বছরের নভেম্বরের শুরুতে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের একটি র‌্যাঙ্কিং প্রকাশ করে। গত বুধবার (৮ নভেম্বর) ২০২৪ সালেরও করেছে। এতে এশিয়ার সেরা ৮৫৬টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় দক্ষিণ এশিয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৯তম স্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪-এর করা তালিকায় শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। সেরা বিশ্ববিদ্যালয়ের এবার এশিয়ার তালিকায় দেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে প্রথমে। ২০২৪ সালের র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে ১৪০তম স্থানে। তবে একই তালিকায় দক্ষিণ এশিয়ায় ১৯তম স্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা দেখুন এখানে

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দক্ষিণ এশিয়ার তালিকায় দেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। এর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২৯তম, বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি ৩২তম ও বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটি ৬৩তম স্থানে আছে। আর এ তালিকায় সবার ওপরে আছে দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, বোম্বে (আইআইটিবি)।

এদিকে কিউএসের করা এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় শীর্ষ ২০০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আছে বুয়েট ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এর মধ্যে বুয়েট ১৮৭তম ও নর্থ সাউথ ১৯১তম স্থানে আছে।

বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে যে কয়টি সংস্থা র‍্যাঙ্কিং প্রকাশ করে, তাদের মধ্যে অন্যতম একটি হলো কিউএস ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং। এবারও এশিয়ায় সবার সেরা চীনের পিকিং ইউনিভার্সিটি। যথারীতি তালিকায় এবার দ্বিতীয় হংকং বিশ্ববিদ্যালয়। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি আছে তৃতীয় স্থানে।

বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, উদ্ভাবন, চাকরিতে স্নাতকদের কর্মক্ষমতা, প্রাতিষ্ঠানিক সাফল্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সাফল্য, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, গবেষণা প্রবন্ধের সাইটেশন, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তাদের সংখ্যা, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপাত, আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থী বিনিময়ের হারসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করেই তালিকা প্রকাশ করে কিউএস।

শিক্ষকতা পেশাকে অর্থনৈতিক মাপকাঠিতে বিবেচনা না করার আহ্বান …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
নেশন্স লিগের জন্য এক সঙ্গে জার্মানির দুই দল ঘোষণা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ দিনে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
আঞ্চলিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় এবং সামাজিক দায়বদ্ধতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
নদীর পাড়ে র‍্যাগিংয়ের অভিযোগ, অসুস্থ হয়ে হাসপাতালে ববির নবী…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা,…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬