ঢাবির খুলনা জেলা সংগঠন সুন্দরবনের নেতৃত্বে তাজ-রাকিব

১২ নভেম্বর ২০২৩, ০১:৪২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
সভাপতি ফেরদৌস মোল্যা (তাজ) এবং সাধারণ সম্পাদক মো. রাকিব আহমেদ। 

সভাপতি ফেরদৌস মোল্যা (তাজ) এবং সাধারণ সম্পাদক মো. রাকিব আহমেদ।  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত খুলনা জেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন খুলনা জেলা ছাত্রকল্যান সমিতি (সুন্দরবন) ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি (আংশিক) ঘোষণা করেছে। 

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ফেরদৌস মোল্যা (তাজ) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই সেশনের শিক্ষার্থী অপরাধ বিজ্ঞান বিভাগের  মো. রাকিব আহমেদ। 

শনিবার (১১ নভেম্বর) বিকেলে ঢাবির কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ক্যাফেটেরিয়াতে ২৪ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি ঘোষণা করেন সুন্দরবন জেলা সংগঠনের উপদেষ্টা ইসলামি স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জনাব জাহিদুল ইসলাম সানা, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের লেকচারার, সুন্দরবনের সদ্য সাবেক সভাপতি রাকিবুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক শাহ শামসিল আরেফিন রিয়েল এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন ।

সুন্দরবনের নব নির্বাচিত সভাপতি তাজ বলেন, 'সুন্দরবন তার প্রতিষ্ঠালগ্ন থেকে খুলনা জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং সুন্দরবনকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে দৃঢ় প্রত্যয়ী। ইতিমধ্যে আমাদের সংগঠনটি খুলনার শিক্ষার্থীদের শিক্ষা ও সাংস্কৃতিক উৎকর্ষতা সাধনের জন্য নানামুখি উদ্যোগ হাতে নিয়েছে। আমরা সবাই এক হয়ে কাজ করলে একটি আলোকিত এবং সমৃদ্ধ সুন্দরবন পরিবার গড়তে পারবো। আমাদের এই পরিবারের সদস্যরাই বিভিন্ন সেক্টরে আগামীতে খুলনাকে নেতৃত্ব দিবে বলে আমি আশাবাদী।
 
সাধারণ সম্পাদক রাকিব বলেন, 'মেধাবী শিক্ষার্থীদের সংগঠন সুন্দরবন। এর প্রতিটি সদস্য একদিন সফলতার শিখরে আরোহণ করে খুলনাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে বলে আমরা বিশ্বাস করি। খুলনার শিক্ষার্থীদের জন্য সুন্দরবনকে একটি আদর্শিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাবো।'

প্রসঙ্গত, ‘আগামীর নেতৃত্বে’ স্লোগানকে সামনে নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে ২০১২ সালে এবং অত্যন্ত দক্ষতার সহিত খুলনা জেলার শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে অবদান রাখার চেষ্টা করে চলছে সংগঠনটি। ক্যাম্পাসের বিভিন্ন শিক্ষামূলক ও সেচ্ছাসেবী কাজেও ভূমিকা রেখে চলছে এ সংগঠন। শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের মতো কার্যক্রম, করোনা মহামারীতে সাধারণ মানুষের পাশে ভালোবাসার উপহার, শিক্ষার্থীদের যেকোন সমস্যা সমাধান ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বপ্ন পূরনের সারথি হিসেবে এ সংগঠনটি নিরলসভাবে কাজ করছে। 

যাত্রী ভোগান্তি ও অনিয়মের ভিডিও ধারণ করায় কনটেন্ট ক্রিয়েটরে…
  • ২৯ মার্চ ২০২৬
হঠাৎ চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়
  • ২৯ মার্চ ২০২৬
নিউজিল্যান্ড সিরিজের আগেই ফেরার পথে সাকিব
  • ২৯ মার্চ ২০২৬
ইডেন মহিলা কলেজে এইচএসসির পাঠদান পুনরায় চালুর উদ্যোগ
  • ২৯ মার্চ ২০২৬
হলে থাকতে মাস্টার্সে ফেল করার অভিযোগ, নীতিমালার পরামর্শ ডাক…
  • ২৯ মার্চ ২০২৬
ডিএমপির তিন কর্মকর্তাকে বদলি
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence