ঢাবির শীত ও গ্রীষ্মকালীন ৯ দিনের ছুটি বাতিল

১২ নভেম্বর ২০২৩, ০১:২৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
ঢাবির শীত ও গ্রীষ্মমকালীন ৯ দিনের ছুটি বাতিল

ঢাবির শীত ও গ্রীষ্মমকালীন ৯ দিনের ছুটি বাতিল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে শীত ও গ্রীষ্মকালীন ৯ দিনের ছুটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ রবিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলমের সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের পূর্বনির্ধারিত শীতকালীন ছুটি থেকে ১০-১৩ ডিসেম্বর ৪দিন এবং ২০২৪ সালের পূর্বনির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি থেকে ২৬- ৩০ মে ৫ দিন ছুটি বাতিল করা হয়েছে।

New Project - 2023-11-12T133533-206

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার ২০২৪ প্রণয়ন কমিটির সুপারিশ অনুযায়ী গত ২ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

‘জিন্নাহর বাবা ছিলেন হিন্দু, বিক্রি করতেন মাছ’— ফজলুর রহমান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ, পরবর্তী নির…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৬
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার পর কুমার নদে ফিরছে শত বছরের ঐতিহ্যবাহী নৌক…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকতা পেশাকে অর্থনৈতিক মাপকাঠিতে বিবেচনা না করার আহ্বান …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
নেশন্স লিগের জন্য এক সঙ্গে জার্মানির দুই দল ঘোষণা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬