দীর্ঘ প্রতীক্ষার পর কুমার নদে ফিরছে শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ PM
নৌকাবাইচ

নৌকাবাইচ © এআই সম্পাদিত ছবি

দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ভাঙ্গায় ফিরছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। আজ ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভাঙ্গার কুমার নদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জমজমাট এই আয়োজন। ভাঙ্গার ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির অন্যতম আকর্ষণীয় এই নৌকাবাইচ দেখতে ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০১৭ সালে কুমার নদে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ সময় বন্ধ থাকার পর এবার এটি আবার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের এমপি শহিদুল ইসলাম বাবুলকে এবারের নৌকাবাইচের মূল উদ্যোক্তা হিসেবে উল্লেখ করেছেন আয়োজকেরা।

নৌকাবাইচকে ঘিরে ভাঙ্গার আলগী ইউনিয়নের নগরমানিকদি গ্রামের বাসিন্দারা নিজেদের উদ্যোগে প্রায় পৌনে তিন লাখ টাকা দিয়ে একটি বাইচের নৌকা কিনেছেন।

আরও দেখুন: শিক্ষকতা পেশাকে অর্থনৈতিক মাপকাঠিতে বিবেচনা না করার আহ্বান ইবি উপাচার্যের

স্থানীয় প্রবীণদের ভাষ্য, ভাঙ্গার কুমার নদে নৌকাবাইচের ইতিহাস শতাধিক বছরের পুরোনো। কারও কারও মতে, এই ঐতিহ্যের বয়স প্রায় দুইশ বছর।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘নৌকাবাইচকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।’

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬