‘অধ্যাপক ইমদাদুল হক শিক্ষক-শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় ছিলেন’

১১ নভেম্বর ২০২৩, ১১:০৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং সদ্য প্রয়াত জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং সদ্য প্রয়াত জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। অধ্যাপক ইমদাদুল হক আজ শনিবার (১১ নভেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. ইমদাদুল হক ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উদ্ভিদ বিজ্ঞানী এবং প্রথিতযশা শিক্ষক ও গবেষক। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, উদার, মানবিক, সজ্জন, নম্র ও বিনয়ী এ গুণী শিক্ষক জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একাধিক পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। তাঁর ৮০টির বেশি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।

বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীর কাছে তিনি ছিলেন খুবই জনপ্রিয় উল্লেখ করে উপাচার্য বলেন, অধ্যাপক ড. ইমদাদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের চারবারের ডিন, সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি, বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর প্ল্যান্ট টিস্যু কালচার অ্যান্ড বায়োটেকনোলজির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

আরো পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইমদাদুল হক আর নেই

উদ্ভিদবিজ্ঞানের উন্নয়ন ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য এই স্বনামধন্য উদ্ভিদবিজ্ঞানী স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগ: ঢাবি
বাংলা কিউআর পেমেন্টে টাকা জমা নিয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে আসিয়ান কাপের দল ঘোষণা বাংলাদেশের
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে’
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার বরাদ্দ দেবে ইউজিসি, আড়াই মাসেও চাহিদাপত্র পাঠায়নি র…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
‘জিন্নাহর বাবা ছিলেন হিন্দু, বিক্রি করতেন মাছ’— ফজলুর রহমান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ, পরবর্তী নির…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬