ঢাবির চৈতালী বাসে আগুন দেয়ার চেষ্টা

০৫ নভেম্বর ২০২৩, ০৫:৫১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
ঢাবির বাস

ঢাবির বাস © সংগৃহীত

রাজধানীর মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চৈতালী নামে শিক্ষার্থীবাহী একটি বিআরটিসি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে শিক্ষার্থী ও পুলিশের তৎপরতায় বাসে আগুন দিতে ব্যর্থ হয় তারা। রবিবার (৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ডিএমপির মিরপুর বিভাগের দারুসসালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাসুক মিয়া এ তথ্য জানিয়েছেন।

এডিসি মাসুক বলেন, বাঙলা কলেজের সামনে বিআরটিসি একটি দোতলা বাসে আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল। বিষয়টি টের পেয়ে যাত্রী ও পুলিশের তৎপরতায় ঠেকানো গেছে। 

তিনি বলেন, আগুনের কারণে বাসের একটি সিট পুড়েছে। তেমন বড় ক্ষতি হয়নি। বাসে অল্পকিছু যাত্রী ছিল। এই ঘটনায় কেউ আটক নেই। বাসটি ছেড়ে দেওয়া হয়েছে।

ট্যাগ: ঢাবি
যা আছে ১৫৯ বছরের পুরাতন ‘ধর্ম্মবিবাদ’ কাব্যে
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় ‘নকল’—ঢাবি ও অধিভুক্ত কলেজের ৬৪ শিক্ষার্থীকে শাস্তি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির পথে ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩৬ লাখ টাকায় ৪ পদে নিয়োগের অভিযোগ মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধা রোস্তম আলী নিহত
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতির মৃত্যু, হাসপাতাল বন…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬