অবরোধেও সচল থাকবে ঢাবির পরিবহন চলাচল

০৪ নভেম্বর ২০২৩, ০৯:১৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
ঢাবির বাস

ঢাবির বাস © আমান উল্যাহ আলভী

আগামীকাল রবিবার থেকে আবারও দেশব্যাপী ৪৮ ঘন্টার অবরোধ ঘোষণা করেছে বিএনপি। এছাড়াও তিন দিনের অবরোধ ঘোষণা করেছে জামায়াত ইসলামী। তবে অবরোধেও সচল থাকবে ঢাবির পরিবহন চলাচল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ম্যানেজার (২) কামরুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে আমাদের কাছে যেহেতু কোনো নির্দেশনা নাই তাই গাড়ি গুলো আগের রুটিন অনুযায়ী আগের নিয়মেই চলবে।

তিনি আর জানান, রাস্তায় যে কোনো সমস্যা দেখলে নিরাপদ জায়গা দিয়ে শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে নিয়ে আসার জন্য ড্রাইভারদের নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু ক্লাস পরীক্ষা চলমান রয়েছে তাই বাসও আগের নিয়মেই চলবে।

এদিকে অবরোধের আগের দিন আবারও গ্রীন ইউনিভার্সিটির বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর এলিফ্যান্ট রোডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর আগে ২ নভেম্বর রাত ৯ টার দিকে মিরপুর-১২তে একই বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়া হয়।

অন্তবর্তী সরকারের সহযোগিতায় জামায়াত রংপুর দখল করেছে: রাশেদ …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কিশোরগঞ্জকে ময়মনসিংহ থেকে যারা বের করেছে, তাদের অভিশাপ দিলে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে বৈষম্যমূলক আচরণের অভিযোগ, প্রশাসনের অনুষ্ঠান বয়কট ছা…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর শেষ দিনে ‘শেষ বিকেলের উৎসব’
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যা আছে ১৫৯ বছরের পুরাতন ‘ধর্ম্মবিবাদ’ কাব্যে
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬