কিশোরগঞ্জকে ময়মনসিংহ থেকে যারা বের করেছে, তাদের অভিশাপ দিলেন ফজলুর রহমান

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ PM
বক্তব্য রাখছেন এমপি ফজলুর রহমান

বক্তব্য রাখছেন এমপি ফজলুর রহমান © টিডিসি ছবি

ময়মনসিংহ বিভাগ থেকে কিশোরগঞ্জ জেলাকে আলাদা করে ঢাকা বিভাগে যুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান। এর সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গদের অভিশাপও দিয়েছেন তিনি। বলেছেন, ‘ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ বা টাঙ্গাইলকে বের করে দিয়েছে, আমি এই মহামানবদেরকে দেখব একসময়।’

গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরাম আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি ফজলুর রহমান বলেন, আমি কিশোরগঞ্জের মানুষ। আর এটা কিশোরগঞ্জ ছাত্র ফোরাম, এখানে আপনারা এসেছেন। আমি আবার বেশি বিশ্বাস করি আমি ময়মনসিঙ্গ্যা। ময়মনসিঙ্গ্যার নিচে আর আমি বিশ্বাস করি না। কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগ থেকে যে কোনো কারণে যারা আলাদা করেছে, তাদের প্রতি আমি অভিশাপ দিই। আমি পার্লামেন্টেও ওই ব্যাপারে বক্তব্য রেখেছি, আমি সারাজীবনের ময়মনসিঙ্গ্যা।

তিনি আরও বলেন, আমি ব্রহ্মপুত্রের পাড়ে বড় হয়েছি। ব্রহ্মপুত্র পৃথিবীর শ্রেষ্ঠ নদীর একটা। আমাজন, মিসিসিপি, ব্রহ্মপুত্র... এবং এটা ‘মেয়ে’ নদী না, এটা ‘পুত্র’ নদী। আমি সেই ব্রহ্মপুত্র পাড় ছেড়ে চলে যাব, কেন? আমি কাকে ছেড়ে চলে যেতে চাচ্ছি? ফকির মজনু শাহ্, যিনি জামালপুর শেরপুর জন্মগ্রহণ করে তাকে ছেড়ে আমি চলে যাব? কেন? এখানে ময়মনসিংহ গীতিকাকে ছেড়ে আমি চলে যাব? আমি এখানে রশীদ উদ্দীন, জালাল খাঁ, উকিল মুন্সীকে ছেড়ে চলে যাব?

ফজলুর রহমান আরও বলেন, আমি ধনবাড়ীর নওয়াব নবাব আলী চৌধুরী থেকে ধরে সাদত কলেজের প্রতিষ্ঠাতা... এই সব ছেড়ে আমি চলে যাব? আমি কিশোরগঞ্জের, ঢাকায় গিয়ে কি বলতে পারব—‘আমি ঢাকাইয়া?’ তারা বলবে, ‘তুই ব্যাটা তো ওইদিন আসছস, তুই তো হইলি রিফিউজি, রোহিঙ্গা, তুই ঢাকাইয়া কি কইরা?’

তিনি বলেন, কাজেই আমি বক্তব্যের প্রথমেই আমি বলছি, আমি ময়মনসিঙ্গ্যা। এটা আমার হৃদয়ে অনেক ক্ষত আছে, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ বা টাঙ্গাইলকে বের করে... আমি এই মহামানবদেরকে দেখব একসময়।

ডিআইইউর ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
চেয়ারম্যান প্রার্থীকে জীবন্ত পুড়িয়ে ফেলার হুমকি সাবেক যুবদল…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
এবার ‎জাকসুর উদ্যোগে চালু হলো ‘শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট’
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
অন্তবর্তী সরকারের সহযোগিতায় জামায়াত রংপুর দখল করেছে: রাশেদ …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কিশোরগঞ্জকে ময়মনসিংহ থেকে যারা বের করেছে, তাদের অভিশাপ দিলে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে বৈষম্যমূলক আচরণের অভিযোগ, প্রশাসনের অনুষ্ঠান বয়কট ছা…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬