ঢাবির ইসলামের ইতিহাস বিভাগে রেগুলার মাস্টার্স করার সুযোগ

০৮ অক্টোবর ২০২৩, ০৯:০৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে রেগুলার মাস্টার্স করার সুযোগ দেচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর করা শিক্ষার্থীরা এ মাস্টার্স করার সুযোগ পাবেন। ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ০৮টি শূন্য আসনে নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। যে কোন পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয়/ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ থেকে (ইউজিসি ও সরকার অনুমোদিত) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অথবা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে স্নাতক (সম্মান)/ফাজিল (সম্মান) পরীক্ষায় ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ-৩.২৫/দ্বিতীয় বিভাগে ৫৫% নম্বর থাকতে হবে এবং মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় একত্রে মোট সিজিপিএ ৬.৫ থাকতে হবে। কোন পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এর কম থাকতে পারবে না। স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন। ভর্তির ক্ষেত্রে প্রার্থীর বয়স ও শিক্ষাবর্ষের কোনো বাধ্যবাধকতা নেই।

আগ্রহী প্রার্থীদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অফিস থেকে তিন হাজার টাকা জমা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আগামী ২৩ অক্টোবরের মধ্যে আবেদন ফরম বিভাগে জমা দিতে হবে।

ভর্তি সংক্রান্ত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় ওয়াবসাইটের নোটিশে (du.ac.bd) পাওয়া যাবে।

‎সিনিয়র-জুনিয়র প্রথা ও র‍্যাগিংয়ের অভিযোগ তুলে রুয়েট ছাড়ছেন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৫ জেলায় প্রতিনিধি নিয়োগ দেবে দ্য ডেইলি ক্যাম্পাস
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইরানের মানচিত্রে নিজের মুখ, বিস্ফোরণে ছারখার খার্গ, এক ঘণ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফ্রান্স সফরে গেলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে বাড়ছে মৌখিকের নম্বর
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9