রাবিতে নবায়নযোগ্য জ্বালানী বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

০৪ অক্টোবর ২০২৩, ০৮:০৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:০০ PM
কর্মশালা

কর্মশালা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের উদ্যোগে নবায়নযোগ্য জ্বালানী বিষয়ে ‘সাসটেইনেবলিটি অব রিনিউয়েবল অ্যানার্জি: ড্রিম অ্যান্ড রিয়েলিটি ফর বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কুদরত-ই খুদা একাডেমিক ভবনের বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ৫ ও ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য চতুর্থ শিল্প বিপ্লবে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের অংশ হিসেবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

রসায়ন বিভাগের অধ্যাপক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম। সহ-সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. সাহেদ জামান। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও বিশেষ অতিথি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর।

আরও পড়ুন: গুচ্ছের শতভাগ আসন পূরণের দাবি ভর্তিচ্ছুদের

কর্মশালাটি উদ্বোধন করে অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, এই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহে এধরনের গবেষণার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী আছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের ক্রমবর্ধমান জ্বালানী চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানী বিষয়ে গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। 

কর্মশালার সভাপতি উপ-উপাচার্য (প্রশাসন) তাঁর বক্তব্যে এই কর্মশালা নবায়নযোগ্য জ্বালানীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং নবায়নযোগ্য জ্বালানী বিষয়ে গবেষণায় উদ্বুদ্ধ করতে বিশেষ সহায়ক হবে বলে উল্লেখ করেন।

কর্মশালায় বিশেষজ্ঞ বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মো. রফিকুল আওয়াল। তিনি টেকসই ও নবায়নযোগ্য জ্বালানী ব্যবস্থার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং গবেষণা সম্পর্কে বক্তৃতা দেন।

এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও ভূবিজ্ঞান অনুষদের সংশ্লিষ্ট বিভাগসমূহের প্রায় ১০০ জন শিক্ষক ও গবেষক অংশ নেন।

হামের প্রকোপ রোধে ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দিতে রাজনীতিবিদদে…
  • ১২ এপ্রিল ২০২৬
কূটনৈতিক প্রচেষ্টার পথ খোলা রাখার ইঙ্গিত দিল ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬