শাবিপ্রবিতে ৩৪ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আইপিইস্পিয়ার সিজন-২-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ PM
‘আইপিইস্পিয়ার সিজন-২’-এর গ্র্যান্ড ফিনাল

‘আইপিইস্পিয়ার সিজন-২’-এর গ্র্যান্ড ফিনাল © সৌজন্য প্রাপ্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের উদ্যোগে ৩৪টি বিশ্ববিদ্যালয়ের ১৯৬টি দল নিয়ে ‘আইপিইস্পিয়ার সিজন-২’-এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘সি’ এর কার্যালয়ে কেক কেটে দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধনের করেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক জি এম রবিউল ইসলাম।

এসময় ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইকবাল, শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের ডিসটিংগুইস অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবু হায়াত মিঠু,  অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ ও অধ্যাপক ড. আবুল আনাম রাশেদ উপস্থিত ছিলেন। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে থেকে উদ্যোক্তা বের করে আনতে বিজনেস কেস, ইনোভেশন চ্যালেঞ্জ ও ক্যাড (কম্পিউটার এইডেড ডিজাইন) প্রতিযোগিতা নামে তিনটি ভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে জানান আয়োজক কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. নাসিমা বেগম।

তিনি জানান, প্রতিযোগিতা তিনটি বিভাগে ৩৪ টি বিশ্ববিদ্যালয়ের ১৯৬ টি অংশগ্রহণ করে। এর মধ্যে বিজনেস কেসে ১০৭টি, ইনোভেশন চ্যালেঞ্জে ৪৪টি এবং ক্যাড কম্পিটিশনে ৪৫টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে বিজনেস কেস থেকে ৩২টি দল দ্বিতীয় রাউন্ডে এবং সেখান থেকে ১০টি দল গ্র্যান্ড ফিনালে জায়গা করে নেয়। ইনোভেশন চ্যালেঞ্জে ১৫টি দল দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়ে ৭টি দল গ্র্যান্ড ফিনালে পৌঁছায়। অন্যদিকে ক্যাড কম্পিটিশনে ১০টি দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। এরমধ্যে প্রত্যেক বিভাগ থেকে তিনটি করে মোট ৯টি দলকে বিজয়ী ঘোষণা করা হবে।

অপ্রতিম হত্যাকাণ্ডে আরও একজন আটক
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে বিধবার ঘরে আগুন, পুড়ে ছাই শেষ আশ্রয়
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের চিকিৎসা ভাতা ৫০০ টাকা, সরকারি স্কুল শি…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতীমের মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ: গ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬