‘আমি লজ্জিত ও দুঃখিত’, অপ্রতিম হত্যায় এমপি মনিরুল হক চৌধুরী

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ PM
অপ্রতিমের বাসায় গিয়ে সান্ত্বনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এমপি মনিরুল হক চৌধুরী

অপ্রতিমের বাসায় গিয়ে সান্ত্বনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এমপি মনিরুল হক চৌধুরী © টিডিসি সম্পাদিত

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ ১৩ বছর বয়সী অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল হক। পরে নিহতের বাসায় গিয়ে তার মা-বাবাকে সমবেদনা জানাতে গিয়ে নিজের এলাকায় ঘটে যাওয়া এমন নির্মম ঘটনার জন্য লজ্জা ও দুঃখ প্রকাশ করেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ ১৩ বছর বয়সী অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শনশেষে নিহতের বাসায় গিয়ে এমন অনুভুতি প্রকাশ করেন তিনি।

এমপি মনিরুল হক চৌধুরী তাদের বাসায় সমবেদনা জানাতে গেলে অপ্রতিমের মা আহাজারি করে বলেন, ‘আমার ছেলে কী অন্যায় করেছে? আমাকে জবাব দেন, আমার ছেলে কী অন্যায় করেছে? আমি এই কুমিল্লায় চাকরি করতে এসেছি, এটা কি আমার অন্যায়? আমার ছেলে কী অন্যায় করেছে, আমি এটার জবাব চাই?’ 

অপ্রতিমের মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম শোকে ভেঙে পড়ে বলেন, ‘আমি কোনও বিচার চাই না, আমাকে এর উত্তর দিতে হবে। আমার ছোট্ট একটা ছেলে, সে কি অন্যায় করেছে। তার কী অন্যায় ছিল, আমি শুধু জানতে চাই। এটা কোন দেশ?’

কান্নায় বিলাপ করতে করতে বলেন, ‘আমার তো একটাই ছেলে। আমি কেমনে আমার জীবন কাটাবো? আমি আমার জীবন পার করবো কেমনে? আমারে একটু সবাই বলেন, আমি আমার জীবনটা পার করবো কেমনে।’

এমপি মনিরুল হক চৌধুরীও কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘এর কোনো জবাব আমার কাছে নেই মা।’

এ সময় এমপি মনিরুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমি এ এলাকার এমপি হিসেবে লজ্জিত ও দুঃখিত। একজন মাসুম বাচ্চাকে রক্ষা করতে পারলাম না। আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবো। ৯০ দিনের মধ্যে এ ঘটনার বিচার শেষ করতে হবে।’

নিহত অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার একজন ব্যবসায়ী। শনিবার দুপুরে ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্তের স্বার্থে সন্দেহজনকভাবে তুহিন নামের একজনকে আটক করেছে পুলিশ। তার বাড়ি সানন্দা এলাকাতেই। তার বাবার নাম নুরুল আলম। বিষয়টি নিশ্চিত করেছেন কোটবাড়ি থানার পরিদর্শক মহিবুল আলম ভুঁইয়া। 

এর আগে, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কুমিল্লার এসপি আনিসুজ্জামান বলেন, আমাদের একাধিক টিম মাঠে নেমেছে এবং আমরা কিছু ক্লু পেয়েছি। আমাদের কাছে আছে একজন ব্যক্তি, জিজ্ঞাসাবাদ চলছে। আমি এখান থেকে যাওয়ার পরে এই হত্যাকাণ্ডের বিষয়টি সঠিকভাবে খতিয়ে দেখবো, তদন্ত করবো এবং প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত আমরা ননস্টপ এটা নিয়ে কাজ করবো।

মিরসরাইয়ে বিধবার ঘরে আগুন, পুড়ে ছাই শেষ আশ্রয়
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতীমের মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ: গ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জঙ্গলে নিথর অপ্রীতমের লাশের সঙ্গে যে নির্মমতা ঘটে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ৩৪ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আইপিইস্পিয়ার সিজন-…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জঙ্গি কার্যক্রম সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি লজ্জিত ও দুঃখিত’, অপ্রতিম হত্যায় এমপি মনিরুল হক চৌধুরী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬