ই-সিকিউরিটি সার্ভিলেন্সের নজরদারিতে ঢাবির সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান

০৪ অক্টোবর ২০২৩, ১০:৫১ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
ঢাবির ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ঢাবির ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা, শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মঙ্গলবার (৩ অক্টোবর) প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সিস্টেমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান এবং প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বক্তব্য দেন। এসময় সহকারী প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক ও অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এ ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেমের আওতায় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ সড়ক ও গুরুত্বপূর্ণ পাবলিক প্লেস সিসিটিভি ক্যামেরা দ্বারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্রমান্বয়ে এ কার্যক্রম আরও জোরদার ও প্রসারিত করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থাপনায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপত্তা বলয়ের আওতায় আনা হচ্ছে।

আরো পড়ুন: ঢাবির চার বিভাগে আসন শূন্য, ভর্তিচ্ছুদের বিষয় মনোনয়ন প্রকাশ

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ন্ত্রণ এবং সামগ্রিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেমের যথাযথ ব্যবস্থাপনায় ও রক্ষণাবেক্ষণে সমন্বিতভাবে কাজ করার  জন্য সংশ্লিষ্টদের প্রতি উপাচার্য আহবান জানান।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের তত্ত্বাবধানে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৫৮টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম চালু করা হয়েছে।

‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
হামে শিশুর মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে নির্দে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence